প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

প্রশ্ন: পানিচক্র কী?
উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে চক্রাকারে আবর্তিত হয়, তা-ই পানিচক্র।

প্রশ্ন: পানিদূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ দাও।
উত্তর: পানিদূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ নিচে দেওয়া হলো:
১. চাষবাসের ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ফেলা।
২. পানিতে ময়লা-আবর্জনা ও রাসায়নিক বর্জ্য না ফেলা।
৩. মরা জীবজন্তু পানিতে না ফেলা।

প্রশ্ন: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লেখো।
উত্তর: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় নিচে দেওয়া হলো—
১. ছাঁকন
২. থিতানো
৩. ফোটানো
৪. রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ।

প্রশ্ন: বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়?
উত্তর: বৃষ্টির পর মাটিতে যে পানি জমা হয় তা সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্প বাতাসের সঙ্গে মিশে ওপরে উঠে যায়। পরে ঘনীভূত হয়ে আবার তা পানি বিন্দুতে পরিণত হয়।

প্রশ্ন: বৃষ্টি কী?
উত্তর: সূর্যতাপের কারণে পুকুর, খাল-বিল, নদী ও সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্পের ক্ষুদ্র পানিকণা ঠান্ডায় ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘের পানিকণাগুলো একত্র হয়ে আরও বড় হয়ে বৃষ্টি হিসেবে মাটিতে ঝরে পড়ে।

প্রশ্ন: ছাঁকন কী?
উত্তর: ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন।
প্রশ্ন: পানিচক্রের প্রবাহ কী?
উত্তর: পানি  বাষ্প  মেঘ  বৃষ্টি

প্রশ্ন: আর্সেনিক দূষণের কারণ কী?
উত্তর: আর্সেনিক একপ্রকার বিষাক্ত পদার্থ, যা কিছু কিছু এলাকার ভূগর্ভস্থ পানিতে দেখা যায়। নলকূপের পানির সঙ্গে মিশে এই পদার্থটি ওপরে আসে এবং এই পানি ব্যবহারের ফলে মানুষের মারাত্মক অসুখ হয়। প্রাকৃতিক কারণেই আর্সেনিক দূষণ হয়ে থাকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা