প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

# বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও।
প্রশ্ন: জীবের কেন পানি প্রয়োজন?
উত্তর: পানি ছাড়া জীব বাঁচতে পারে না। যেসব কারণে জীবের জন্য পানি প্রয়োজন তা হলো—
১. পানি খাদ্য পরিপাক করে।
২. পানি জীবদেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে।
৩. সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরিতে উদ্ভিদের পানি প্রয়োজন।
৪. পানি দেহে পুষ্টি উপাদান পরিবহনে সহায়তা করে।
৫. পানি দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।

প্রশ্ন: একটি শুকনো পানির গ্লাসের ভেতরে বরফ রাখলে গ্লাসের বাইরের অংশ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করো।
উত্তর: একটি কাচের গ্লাসে এক টুকরো বরফ নিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে গ্লাসের বাইরের গায়ে বিন্দু বিন্দু পানি জমেছে। হাত দিয়ে গ্লাসটি ধরে নিশ্চিত হই। এ পানি গ্লাসের ভেতরের বরফ থেকে আসেনি। কারণ, গ্লাসের ভেতর থেকে কাচ ভেদ করে পানি বাইরে আসা সম্ভব নয়। বরফের ঠান্ডায় গ্লাসটি ঠান্ডা হয়েছে, আর সে ঠান্ডা গ্লাসের পরশে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গ্লাসের গায়ে জমেছে।
গ্লাসের ভেতরে বরফ রাখলে এভাবেই গ্লাসের বাইরের অংশ ভিজে যায় এবং এ পরীক্ষার মাধ্যমেই বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি প্রমাণ করা যায়।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা