প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

# বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও।
প্রশ্ন: বাতাসে যে পানি আছে তা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি?
উত্তর: একটি কাচের গ্লাসে কয়েক টুকরো বরফ নিই। কিছুক্ষণ রেখে দিই এবং গ্লাসের বাইরের দিক পর্যবেক্ষণ করি। দেখা যাবে যে গ্লাসের বাইরে পানি জমা হয়েছে। বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়েছে। আর সে ঠান্ডার পরশে বায়ুর জলীয় বাষ্প পানিকণায় পরিণত হয়ে গ্লাসের গায়ে জমা হয়েছে। এ থেকে বোঝা যায় যে বায়ুতে সব সময় কিছু পানি জলীয় বাষ্প আকারে থাকে।

প্রশ্ন: পানিদূষণের প্রধান কারণগুলো লেখো।
উত্তর: পানিদূষণের প্রধান কারণগুলো হলো—
১. পুকুর বা নদীর পানিতে বাসনকোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা, গরু-মহিষ গোসল করানো, পাট পচানো, পায়খানা-প্রস্রাব করা, প্রাণীর মৃতদেহ ফেলা।
২. রোগীর মলমূত্র, বিছানাপত্র ও জামাকাপড় পুকুর, খালবিলে ধোয়া।
৩. কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেলা।
৪. কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির পানিতে ধুয়ে খাল-বিল-নদীর পানি দূষিত করে।
৫. বন্যা ও জলোচ্ছ্বাসের সময় গ্রাম ও শহর অঞ্চল পানিতে ডুবে যায়। এতে মানুষ ও গৃহপালিত পশুপাখির মলমূত্র পানিতে মিশে পানি দূষিত করে। এ ছাড়া প্রাকৃতিক কারণে আর্সেনিক দ্বারা পানি দূষিত হয়ে থাকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা