* অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৪ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
# সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: মানুষ কীভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে?
উত্তর: বায়ুপ্রবাহের মাধ্যমে মানুষ ভেজা কাপড় শুকায়, টারবান বা বড় চরকা ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করে, হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুল শুকায়, নদীতে পালতোলা নৌকা চালায়।
প্রশ্ন: মানুষের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কী?
উত্তর: বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষের স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাবসমূহ হলো—
১। বায়ুদূষণের ফলে ফুসফুসের ক্যানসার হয়।
২। এর ফলে শ্বাসজনিত রোগ হয়।
৩। এর ফলে হূদেরাগও হয়ে থাকে।
প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।
উত্তর: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো—
১. গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।
২. যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা।
৩. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।
প্রশ্ন: বায়ুদূষণের কারণ কী?
উত্তর: বিভিন্ন কারণে বায়ু দূষিত হয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানো বায়ুদূষণের একটি বড় কারণ। এর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস মিশ্রিত হয়। এছাড়া গাড়িসহ বিভিন্ন যানবাহনের ধোঁয়া, কলকারখানার কালো ধোঁয়া বায়ুকে দূষিত করে। যত্রতত্র মলমূত্র ত্যাগ ও আবর্জনা ফেললে তা পচে বায়ুকে দূষিত করে।
প্রশ্ন: বায়ুদূষণ কাকে বলে?
উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি খাদ্য সংরক্ষণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।
প্রশ্ন: কোমল পানীয়তে ঝাঁজালো স্বাদ পাওয়া যায় কেন?
উত্তর: কোমল পানীয়ের সঙ্গে উচ্চচাপে কার্বন ডাই-অক্সাইড গ্যাস মেশানোর ফলে ঝাঁজালো স্বাদ পাওয়া যায়।
প্রশ্ন: শ্বাসকষ্টের রোগীদের কী দেওয়া হয়?
উত্তর: শ্বাসকষ্টের রোগীদের সিলিন্ডারের অক্সিজেন দেওয়া হয়।
প্রশ্ন: ইউরিয়া সার প্রস্তুত করা হয় কী দিয়ে?
উত্তর: ইউরিয়া সার প্রস্তুত করা হয় নাইট্রোজেন দিয়ে।
প্রশ্ন: বায়ুদূষণের দুটি কারণ লেখো।
উত্তর: বায়ুদূষণের দুটি কারণ হলো—
১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার।
২. যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা।
প্রশ্ন: বায়ুদূষণ রোধে করণীয় দুটি বাক্যে লেখো।
উত্তর: ১। বিনা প্রয়োজনে বাতি জ্বালিয়ে রাখব না।
২। গাড়ি ব্যবহারের পরিবর্তে সাইকেল ব্যবহার করব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা