* অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৪ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
# সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: উদ্ভিদ বায়ুর কোন উপাদানটির সাহায্যে খাদ্য তৈরি করে?
উত্তর: উদ্ভিদ বায়ুর কার্বন ডাই-অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে।
প্রশ্ন: আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করব?
উত্তর: আগুন নেভানোর জন্য কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যবহার করব।
প্রশ্ন: চিপসের প্যাকেটে কী গ্যাস থাকে?
উত্তর: চিপসের প্যাকেটে নাইট্রোজন গ্যাস থাকে।
প্রশ্ন: বায়ুর দুটি উপাদানের নাম লেখো।
উত্তর: বায়ুর দুটি উপাদান হলো ১. অক্সিজেন ও ২. নাইট্রোজেন।
প্রশ্ন: বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদন করে কোন যন্ত্র?
উত্তর: বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদন করে বড় চরকা বা টারবাইন।
প্রশ্ন: বায়ু থেকে আমরা কী গ্রহণ করি?
উত্তর: বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি।
প্রশ্ন: অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে?
উত্তর: অগ্নিনির্বাপক যন্ত্রে কার্বন ডাই-অক্সাইড গ্যাস থাকে।
# বর্ণনামূলক প্রশ্নোত্তর।
প্রশ্ন: ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কীভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি?
উত্তর: ভেজা কাপড় দ্রুত শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ঘরের ভেতর কাপড় শুকাতে হলে একটি দড়ি টানিয়ে কাপড় মেলে দিতে হবে এবং দরজা-জানালা খুলে বায়ুপ্রবাহ ঘরে বৃদ্ধি করতে হবে। ঘরে ইলেকট্রিক ফ্যান থাকলে তা ছেড়ে দিয়ে বায়ুপ্রবাহ বৃদ্ধি করলে ভেজা কাপড় দ্রুত শুকিয়ে যাবে। এভাবে বৃষ্টির দিনে আমরা ভেজা কাপড় দ্রুত শুকাতে পারি।
প্রশ্ন: রিসাইকেল প্রক্রিয়া কীভাবে বায়ুদূষণ কমাতে পারে?
উত্তর: আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজনে যেসব জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বাটি, মগ, বালতি ইত্যাদি যখন নষ্ট হয় তখন এগুলোকে ফেলে দিই এবং যত্রতত্র ফেলে রাখার ফলে মশা-মাছি তৈরি হয়, দুর্গন্ধ ছড়ায়, বৃষ্টির সময় পানি জমে দীর্ঘদিন ধুলাবালু ময়লা-আবর্জনা পড়ে দুর্গন্ধ সৃষ্টি করে এবং বায় দূষিত হয়। যদি এগুলোকে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা যায়, সেটাকে রিসাইকেল বলে এবং এই রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা