প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।

# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
প্রশ্ন: শক্তির ৫টি রূপের নাম লেখো।
উত্তর: শক্তির ৫টি রূপের নাম হলো—
১. বিদ্যুত্শক্তি ২. আলোক শক্তি ৩. তাপশক্তি ৪. শব্দশক্তি ৫. যান্ত্রিক শক্তি।
প্রশ্ন: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী?
উত্তর: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া নিম্নরূপ:
১. পরিবহন ২. পরিচলন ৩. বিকিরণ
প্রশ্ন: কীভাবে আলো সঞ্চালিত হয়?
উত্তর: আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।
প্রশ্ন: পরমাণু কী?
উত্তর: পরমাণু হলো পদার্থের এমন সূক্ষ্ম কণা, যা খালি চোখে দেখা যায় না।
প্রশ্ন: গিটার কোন ধরনের শক্তি উত্পন্ন করে?
উত্তর: গিটার শব্দশক্তি উত্পন্ন করে।
প্রশ্ন: শক্তি কী?
উত্তর: কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি।
প্রশ্ন: শক্তির মূল উত্স কী?
উত্তর: শক্তির মূল উত্স সূর্য।
প্রশ্ন: সৌরশক্তি কী?
উত্তর: সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি।
প্রশ্ন: শক্তির রূপান্তর কাকে বলে?
উত্তর: শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।
প্রশ্ন: সৌরশক্তিকে বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত করে কোনটি?
উত্তর: সৌরশক্তিকে বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত করে সৌর প্যানেল।
প্রশ্ন: শক্তি সংরক্ষণের একটি উপায় লেখো।
উত্তর: গাড়ির বদলে যথাসম্ভব হেঁটে বা সাইকেল ব্যবহার করে কোথাও যাওয়া।
প্রশ্ন: পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কীরূপ মাধ্যমের প্রয়োজন?
উত্তর: পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কঠিন মাধ্যমের প্রয়োজন।
প্রশ্ন: পদার্থ কী?
উত্তর: পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি।
প্রশ্ন: পানির কয়টি অবস্থা?
উত্তর: পানির তিনটি অবস্থা। কঠিন, তরল ও বায়বীয়।
প্রশ্ন: পদার্থ বলতে কী বোঝায়?
উত্তর: যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা