প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

প্রশ্ন: পানি ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো।
উত্তর: পানি ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিচে দেওয়া হলো।
সাদৃশ্য: ১. এই দুটিই রোগ। ২. দুটিই ছোঁয়াচে রোগ নয়। ৩. দুটি রোগই ছড়াতে মাধ্যমের প্রয়োজন হয়। ৪. এ দুটির মাধ্যমে সৃষ্ট রোগ ভাইরাসজনিত।
বৈসাদৃশ্য: ১. পানিবাহিত রোগের মাধ্যম হলো পানি এবং বায়ুবাহিত রোগের মাধ্যমে হলো বায়ু। ২. পানিবাহিত রোগ জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে, কিন্তু বায়ুবাহিত রোগ হাঁচি-কাশি বা কথা বলার সময় বাতাসে জীবাণু ছড়ানোর মাধ্যমে বিস্তার লাভ করে। ৩. পানিবাহিত রোগের উদাহরণ যেমন—ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি। বায়ুবাহিত রোগের উদাহরণ যেমন—সোয়াইন ফ্লু, হাম, যক্ষ্মা ইত্যাদি।
প্রশ্ন: হাঁচি-কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এ ক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন?
উত্তর: হাঁচি-কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এ ক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো। কারণ, হাতের তালু দ্বারা প্রতিরোধ করলে তালুতে জীবাণু ছড়ায়। এ অবস্থায় হঠাত্ ওই হাত দিয়ে কোনো খাদ্য খেয়ে ফেললে হাতে ছড়ানো জীবাণু খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে অনেক রোগের সৃষ্টি করতে পারে। এতে আমরা রোগাক্রান্ত হয়ে পড়ব।
প্রশ্ন: সোয়াইন ফ্লু কেন হয়? সোয়াইন ফ্লুর চারটি লক্ষণ লেখো।
উত্তর: মানুষের দেহে এইচওয়ান এনওয়ান H1N1 নামক একধরনের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। সোয়াইন ফ্লু-এর চারটি লক্ষণ নিচে দেওয়া হলো—
১. অস্বাভাবিক অবসাদ লাগা। ২. মাথাব্যথা করা। ৩. ঘন ঘন শ্বাস-প্রশ্বাস বা কাশি থাকা। ৪. নাক দিয়ে পানি পড়া।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা