২ নম্বর প্রশ্ন:
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: পরিবেশদূষণের ফলে কিসের ব্যাপক ক্ষতি হয়?
উত্তর: পরিবেশদূষণের ফলে মানুষ ও জীবজন্তুর ব্যাপক ক্ষতি হয়।
প্রশ্ন: দূষিত মাটিতে উত্পন্ন ফসল খেলে কী হয়?
উত্তর: দূষিত মাটিতে উত্পন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যানসারসহ বিভিন্ন রোগে
আক্রান্ত হয়।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় কী?
উত্তর: পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা।
প্রশ্ন: বায়ুদূষণের ফলে কী হয়?
উত্তর: বায়ুদূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় ও অ্যাসিড বৃষ্টি হয়। এ ছাড়া মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
প্রশ্ন: চার ধরনের পরিবেশদূষণ
কী কী?
উত্তর: চার ধরনের পরিবেশদূষণ হলো—
১. বায়ুদূষণ ২. পানিদূষণ
৩. মাটিদূষণ ও ৪.শব্দদূষণ।
প্রশ্ন: পরিবেশদূষণের প্রধান
উত্স কী?
উত্তর: পরিবেশদূষণের প্রধান উত্স হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের ২টি উপায় লেখো।
উত্তর: পরিবেশ সংরক্ষণের ২টি উপায় হলো—
১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করা ও ২. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
প্রশ্ন: অ্যাসিড বৃষ্টি কীভাবে
তৈরি হয়?
উত্তর: কলকারখানার ধোঁয়া থেকে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়।
প্রশ্ন: বায়ুদূষণের কারণে মানুষের কী কী ধরনের রোগ হয়?
উত্তর: বায়ুদূষণের কারণে মানুষের ক্যানসার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ হয়।
প্রশ্ন: বায়ুদূষণের প্রধান কারণ কী?
উত্তর: যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুদূষণের প্রধান কারণ।
প্রশ্ন: বায়ুদূষণ কাকে বলে?
উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।
প্রশ্ন: তুমি পানির অপচয় কীভাবে রোধ করবে?
উত্তর: পানির অপচয় রোধ করার জন্য কাজ শেষে আমি পানির কল বন্ধ করে রাখব।
প্রশ্ন: বিদ্যুত্ অপচয় কীভাবে রোধ করা সম্ভব?
উত্তর: কাজ শেষ হলে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুত্ অপচয় রোধ করতে পারি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, রাজউক উত্তরা
মডেল কলেজ, ঢাকা