২ নম্বর প্রশ্ন:
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে। নিচে পাঠ্যবইয়ের কিছু নমুনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: মাটিদূষণের দুটি কারণ লেখো।
উত্তর: মাটিদূষণের দুটি কারণ হলো—
১. কৃষিকাজে জমিতে সার ও কীটনাশকের ব্যবহার এবং
২. গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য।
প্রশ্ন: পরিবেশদূষণের প্রধান
উত্স কী?
উত্তর: শিল্পকারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই পরিবেশদূষণের প্রধান উত্স।
প্রশ্ন: শব্দদূষণ মানুষের কী কী ধরনের সমস্যা করে?
উত্তর: শব্দদূষণ মানুষের অবসন্নতা, শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত সৃষ্টি, কর্মদক্ষতা হ্রাস প্রভৃতি সমস্যার সৃষ্টি করে।
প্রশ্ন: শব্দদূষণের দুটি উেসর
নাম লেখো।
উত্তর: শব্দদূষণের দুটি উেসর নাম হলো—
১. বিনা প্রয়োজনে হর্ন বাজানো ও ২. উচ্চ শব্দে গান বাজানো।
প্রশ্ন: পানির তিনটি অবস্থা কী কী?
উত্তর: পানির তিনটি অবস্থা হলো—কঠিন, তরল ও বায়বীয়।
প্রশ্ন: পানি কীভাবে দূষিত হচ্ছে?
উত্তর: মানুষের বিভিন্ন কর্মকাণ্ড পানিদূষণের জন্য দায়ী। কৃষিকাজে ব্যবহূত কীটনাশক, কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহস্থালির বর্জ্য ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়।
প্রশ্ন: বৃষ্টি কী?
উত্তর: সূর্যতাপের ফলে পুকুর, খাল-বিল, নদী ও সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্পের ক্ষুদ্র পানিকণা ঠাণ্ডায় ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘের পানিকণাগুলো একত্র হয়ে আরও বড় বিন্দু আকারে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টি বলে।
প্রশ্ন: পানিচক্র কী?
উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তা-ই পানিচক্র।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা