প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন:

   সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: পানিবাহিত দুটি রোগের

নাম লেখো।

উত্তর: পানিবাহিত দুটি রোগের নাম হলো—

১. কলেরা ও

২. টাইফয়েড।

প্রশ্ন: পানিকে তাপ দিলে কী ঘটে?

উত্তর: পানিকে যখন তাপ দেওয়া হয়, তখন তা জলীয় বাষ্পে

পরিণত হয়।

প্রশ্ন: নিরাপদ পানি কী?

উত্তর: মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি।

প্রশ্ন: মানুষের পানের জন্য নিরাপদ নয় পানির এমন দুটি উেসর

নাম লেখো।

উত্তর: মানুষের পানের জন্য নিরাপদ নয় এমন দুটি উত্স হলো—

১. পুকুরের পানি ও

২. নদীর পানি।

প্রশ্ন: পানি বিশুদ্ধকরণ কাকে বলে?

উত্তর: মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য ও নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ।

প্রশ্ন: খাদ্য সংরক্ষণে বায়ুর কোন গ্যাস ব্যবহার করা হয়?

উত্তর: মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি খাদ্য সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।

প্রশ্ন: থিতানো কী?

উত্তর: পানিতে থাকা ময়লা, যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর জন্য কলস বা পাত্র ব্যবহার করে পানি পরিষ্কারকরণের প্রক্রিয়াই হলো থিতানো।

প্রশ্ন: কোন পানিকে কোনোভাবেই নিরাপদ করা যায় না?

উত্তর: আর্সেনিকযুক্ত পানিকে কোনোভাবেই নিরাপদ করা

যায় না।

প্রশ্ন: বায়ুদূষণের কারণ কী?

উত্তর: মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ুদূষণের একটি বড় কারণ। যেমন মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে। এর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, যা বায়ুকে দূষিত করছে।

 প্রশ্ন: ছাঁকন কী?

উত্তর: ছাঁকনি দিয়ে ছেঁকে

পানি পরিষ্কার করার প্রক্রিয়াই

হলো ছাঁকন।

 প্রশ্ন: উদ্ভিদ বায়ুর কোন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে?

উত্তর: বায়ুর কার্বন ডাই-অক্সাইডের সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, রাজউক উত্তরা

মডেল কলেজ, ঢাকা