প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন।
প্রশ্ন: পৃথিবীর দুই ধরনের গতি কী কী?
উত্তর: পৃথিবীর দুই ধরনের গতি হলো—
১. আহ্নিক গতি ২. বার্ষিক গতি।

প্রশ্ন: দিন ও রাত কী কারণে হয়?
উত্তর: দিন ও রাত আহ্নিক গতির কারণে হয়।

প্রশ্ন: চাঁদের বিভিন্ন দশার কারণ কী?
উত্তর: পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়।

প্রশ্ন: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী?
উত্তর: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো—

গ্রহ উপগ্রহ
১. মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো ১. মহাকাশের যে বস্তু গ্রহের চারপাশে ঘোরে, তা-ই উপগ্রহ।
সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তা-ই গ্রহ।'
২. গ্রহ বড়। ২. উপগ্রহ ছোট।

প্রশ্ন: পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে?
উত্তর: পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সেখানে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, দিনের সময়কাল দীর্ঘ হয় ও তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে গ্রীষ্মকাল সংঘটিত হয়।

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট সময় লাগে।

প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?
উত্তর: মহাকাশ-সম্পর্কিত বিজ্ঞানকে জ্যোতির্বিজ্ঞান বলে।

প্রশ্ন: অক্ষ কী?
উত্তর: অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা