অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন: বিজ্ঞানীরা কীভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন?
উত্তর: বিজ্ঞানীরা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করেন। বিজ্ঞান হলো প্রকৃতি-সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রকৃতি নিয়ে গবেষণা করেন।
প্রশ্ন: অল্প সময়ে অধিক উত্পাদনের জন্য মানুষ কোন কোন কৃষিপ্রযুক্তি ব্যবহার করে?
উত্তর: অল্প সময়ে অধিক উত্পাদনের জন্য মানুষ ব্যবহার করে—১. ট্রাক্টর ২. সেচপাম্প ৩. ফসল মাড়াইযন্ত্র ইত্যাদি।
প্রশ্ন: প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও।
উত্তর: প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ নিচে দেওয়া হলো—
১. রাসায়নিক প্রযুক্তি সার ও কীটনাশক ব্যবহারে যেমন অধিক খাদ্য উত্পাদনে সাহায্য করে, তেমনি এগুলো ব্যবহারের ফলে মাটি ও পানি দূষিত হয়।
২. বিদ্যুত্ উত্পাদনকেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুত্ উত্পাদন করায় বায়ু দূষিত হয়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে।
প্রশ্ন: মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন।
উত্তর: মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণযন্ত্র প্রযুক্তি ব্যবহার করেন।
প্রশ্ন: জলীয় বাষ্পের ক্ষমতা-সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কীভাবে কাজে লাগানো হয়েছে?
উত্তর: জলীয় বাষ্পের ক্ষমতা-সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করা হয় এবং এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হয়।
প্রশ্ন: প্রযুক্তি কী?
উত্তর: প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ।
প্রশ্ন: প্রযুক্তি ব্যবহারের তিনটি ক্ষেত্রের নাম লেখো।
উত্তর: প্রযুক্তি ব্যবহারের তিনটি ক্ষেত্রের নাম হলো— ১. শিক্ষা ২. চিকিত্সা ৩. যোগাযোগ।
প্রশ্ন: তিনটি আধুনিক কৃষিপ্রযুক্তির নাম লেখো।
উত্তর: তিনটি আধুনিক কৃষিপ্রযুক্তির নাম হলো—
১. ট্রাক্টর ২. সেচপাম্প ৩. ফসল মাড়াইযন্ত্র।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা