অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১০ থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
প্রশ্ন: তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখো।
উত্তর: তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম হলো—
i. পেনড্রাইভ ii. মেমরি কার্ড iii. সিডি
প্রশ্ন: কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়?
উত্তর: টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়। এ ছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন ফেসবুক, টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়।
প্রশ্ন: তথ্য কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কারণ, তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কী করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
প্রশ্ন: ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক।
প্রশ্ন: বাংলাদেশে ব্যবহূত তিনটি Serch Engine-এর নাম লেখো।
উত্তর: বাংলাদেশে ব্যবহূত তিনটি Serch Engine-এর নাম হলো— (i) google (গুগল), (ii) yahoo (ইয়াহু) (iii) pipilika (পিপীলিকা)।
বর্ণনামূলক প্রশ্ন:
প্রশ্ন: ‘বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আসছে’ এই তথ্যটি টেলিভিশন থেকে পেলে তুমি কী করবে?
উত্তর: বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আসছে—এই তথ্যটি টেলিভিশন থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি উপকূলবাসী হই, তাহলে বিষয়টি আমার মহল্লার মসজিদের মাইকের সাহায্যে প্রচার করে সবাইকে সতর্ক করে দেব এবং পরিচিতজনদের ফোন করে খবরটি জানাব। যাতে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে। এতে তাদের জীবন ও সম্পদ রক্ষা পাবে।
প্রশ্ন: কীভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা করো।
উত্তর: ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করার মৌলিক ধাপগুলো নিচে বর্ণনা করা হলো—
i) Serch Engine যেমন গুগল (google), ইয়াহু (yahoo), পিপীলিকা (pipilika) ইত্যাদি ব্যবহার করি।
ii) যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত ‘মূল শব্দটি’ ‘Search Bar’-এ লিখে Search লেখাটিতে অথবা Enter key-তে চাপ দিই।
iii) সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি।
iv) প্রয়োজনমাফিক পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি। অথবা আরও সুনির্দিষ্ট ‘মূল শব্দ’ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা