২ নম্বর প্রশ্ন:
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: খাদ্যজাল কীভাবে তৈরি হয়?
উত্তর: একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে তৈরি করে খাদ্যজাল।
প্রশ্ন: বাস্তুসংস্থান কী?
উত্তর: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
প্রশ্ন: খাদ্যশৃঙ্খলের শুরু কোথা থেকে?
উত্তর: সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু।
প্রশ্ন: পরিবেশদূষণ কী?
উত্তর: বেঁচে থাকার জন্য পরিবেশকে নানাভাবে ব্যবহার
করা হয়। ফলে পরিবেশে
বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর, তখন তাকে পরিবেশদূষণ বলা হয়ে থাকে।
প্রশ্ন: বায়ুদূষণ মানুষের কী
ক্ষতি করে?
উত্তর: বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসজনিত রোগ, হূদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
প্রশ্ন: পরিবেশ দূষিত হয় কীভাবে?
উত্তর: বায়ু, পানি, মাটি ও শব্দদূষণের মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হয়।
প্রশ্ন: বায়ু কীভাবে দূষিত হয়?
উত্তর: বিভিন্ন ধরনের পদার্থ যেমন—রাসায়নিক পদার্থ,
ধূলিকণা, গ্যাস, ধোঁয়া অথবা
দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু
দূষিত হয়।
প্রশ্ন: পরিবেশদূষণের অন্যতম প্রধান কারণ কী?
উত্তর: পরিবেশদূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন।
প্রশ্ন: মাটিদূষণের ফলে কী হয়?
উত্তর: মাটিদূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণ কী?
উত্তর: প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হলো পরিবেশ সংরক্ষণ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা