প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন:

   সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: খাদ্য সংরক্ষণে বায়ুর কোন গ্যাস ব্যবহার করা হয়?

উত্তর: মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি খাদ্য সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।

প্রশ্ন: উদ্ভিদ বায়ুর কোন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে?

উত্তর: কার্বন ডাই-অক্সাইডের সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে।

প্রশ্ন: বায়ু থেকে তুমি সব সময় কী গ্রহণ করো?

উত্তর: বায়ু থেকে আমি সব সময় অক্সিজেন গ্রহণ করি।

প্রশ্ন: শ্বাসকষ্টের রোগীদের কী দেওয়া হয়?

উত্তর: শ্বাসকষ্টের রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়।

প্রশ্ন: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর কোন উপাদান দিয়ে?

উত্তর: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর নাইট্রোজেন দিয়ে।

প্রশ্ন: বায়ু দূষিত হওয়ার দুটি

কারণ লেখো।

উত্তর: বায়ুদূষণের দুটি কারণ হলো—

১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও

২. যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা।

প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের দুটি উপায় লেখো।

উত্তর: ১. কাজ শেষে বাতি বন্ধ রেখে এবং

২. গাড়ি ব্যবহারের পরিবর্তে সাইকেল ব্যবহার করে।

প্রশ্ন: জীবাশ্ম জ্বালানি পোড়ালে বাতাসে কী ছড়ায়?

উত্তর: জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই-

অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর

গ্যাস ছড়ায়।

প্রশ্ন: আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?

উত্তর: আগুন নেভানোর জন্য কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়।

প্রশ্ন: চিপসের প্যাকেটে কী গ্যাস দেওয়া থাকে?

উত্তর: চিপসের প্যাকেটে নাইট্রোজন গ্যাস দেওয়া থাকে।

প্রশ্ন: কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখতে কী ব্যবহার

করা হয়?

উত্তর: কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

জেনে রাখো

গুণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে

গুণ্য ´ গুণক  গুণফল ১

গুণফল ¸ গুণ্য  গুণক  ২

গুণফল ¸ গুণক  গুণ্য ৩