প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: অগ্নিনির্বাপণযন্ত্রে কোন গ্যাস থাকে?

উত্তর: অগ্নিনির্বাপণযন্ত্রে কার্বন ডাই-অক্সাইড গ্যাস থাকে।

প্রশ্ন: বায়ুপ্রবাহের সাহায্যে কীভাবে বিদ্যুত্ উত্পাদন করা হয়?

উত্তর: বায়ুপ্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়।

প্রশ্ন: বায়ুবাহিত তিনটি রোগের নাম লেখো।

উত্তর: বায়ুবাহিত তিনটি রোগের নাম হলো—

১. ফুসফুসের ক্যানসার ২. হূদেরাগ ৩. শ্বাসজনিত রোগ।

প্রশ্ন: কীভাবে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়?

উত্তর: কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সঙ্গে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়।

প্রশ্ন: শক্তি কী?

উত্তর: কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি।

প্রশ্ন: দুই রকমের শক্তির নাম লেখো।

উত্তর: দুই রকমের শক্তির নাম হলো— ১. তাপশক্তি ও

২. বিদ্যুত্শক্তি।

প্রশ্ন: শক্তির রূপান্তর কাকে বলে?

উত্তর: শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।

প্রশ্ন: সৌরশক্তিকে বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত করে কোনটি?

উত্তর: সৌরশক্তিকে বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত করে

সৌর প্যানেল।

প্রশ্ন: তাপ কয়টি উপায়ে সঞ্চালিত হয়?

উত্তর: তাপ তিনটি উপায়ে সঞ্চালিত হয়। যেমন:

১. পরিবহন, ২. পরিচলন ও ৩. বিকিরণ।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা