২ নম্বর প্রশ্ন:
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: শক্তির মূল উত্স কী?
উত্তর: শক্তির মূল উত্স সূর্য।
প্রশ্ন: তাপ সঞ্চালন কী?
উত্তর: উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন।
প্রশ্ন: আলো কীভাবে সঞ্চালিত হয়?
উত্তর: আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।
প্রশ্ন: কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
উত্তর: কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে
সঞ্চালিত হয়।
প্রশ্ন: পদার্থ কী?
উত্তর: যার ওজন আছে এবং জায়গা দখল করে তা-ই পদার্থ।
প্রশ্ন: পদার্থ কী দিয়ে গঠিত?
উত্তর: খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত।
প্রশ্ন: পানির কয়টি অবস্থা?
উত্তর: পানির তিনটি অবস্থা। এ তিনটি অবস্থা হলো— ১. বরফ,
২. পানি ও ৩. জলীয় বাষ্প।
প্রশ্ন: পরমাণু কী?
উত্তর: পরমাণু হলো পদার্থের এমন সূক্ষ্ম কণা, যা খালি চোখে দেখা যায় না।
প্রশ্ন: অণু কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়।
প্রশ্ন: পদার্থের দশা পরিবর্তনের দুটি নিয়ামকের নাম লেখো।
উত্তর: পদার্থের দশা পরিবর্তনের দুটি নিয়ামক হলো—
১. তাপ ও ২. চাপ।
প্রশ্ন: পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ কী?
উত্তর: পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ হলো বিভিন্ন পদার্থ বিভিন্ন পরমাণু দিয়ে গঠিত।
প্রশ্ন: বিকিরণ কী?
উত্তর: যে প্রক্রিয়ায় তাপশক্তি কোনো মাধ্যম ছাড়াই উত্স
থেকে চারদিকে ছড়িয়ে পড়ে
তাই বিকিরণ।
প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণ বলতে
কী বোঝায়?
উত্তর: সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে
সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ
করাকে বোঝায়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
জেনে রাখো
জ্ঞানের উত্তরোত্তর
বৃদ্ধি শুধু অনুশীলনের
মাধ্যমেই ঘটে
টমাস ফুলার
ব্রিটিশ লেখক
জন্ম: ১৬৫৪, মৃত্যু: ১৭৩৪