প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন:

   সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: কীভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি?

উত্তর: খাদ্যদলের প্রতিটি ধরন থেকে সঠিক পরিমাণে খাদ্য

গ্রহণ করে আমরা সুষম খাদ্য পেতে পারি।

প্রশ্ন: কী কী বিষয়ের ওপর লক্ষ রেখে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে?

উত্তর: আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে।

প্রশ্ন: জাঙ্কফুড কী?

উত্তর: জাঙ্কফুড হচ্ছে একধরনের কৃত্রিম খাদ্য যাতে চিনি, লবণ, চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়।

প্রশ্ন: ফল পাকানোর জন্য কী ব্যবহার করা হয়?

উত্তর: ফল পাকাতে সাধারণত কার্বাইড ব্যবহার করা হয়।

প্রশ্ন: খাদ্য সংরক্ষণের উপকারিতা লেখো।

উত্তর: খাদ্য সঠিক উপায়ে সংরক্ষণ করা হলে খাদ্য অপচয় রোধ হয় এবং দ্রুত পচন থেকেও খাদ্য রক্ষা করা যায়।

প্রশ্ন: খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে কী কী রোগ হতে পারে?

উত্তর: কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃত অকার্যকর হয়ে যেতে পারে। ক্যানসারও হতে পারে।

প্রশ্ন: সাধারণ খাবারের বদলে জাঙ্গফুড খেলে কী হয়?

উত্তর: সাধারণ খাবারের বদলে জাঙ্গফুড খেলে পুষ্টিহীনতা, ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে।

প্রশ্ন: তিনটি খাদ্য উপাদানের

নাম লেখো।

উত্তর: তিনটি খাদ্য উপাদানের

নাম হলো—

১. শর্করা, ২. আমিষ ও ৩. স্নেহ।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

জেনে রাখো

বিখ্যাত চার লেখকের জন্ম ও মৃত্যু দিবস

রবীন্দ্রনাথ ঠাকুর

জন্ম: ৭ মে ১৮৬১

মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১

কাজী নজরুল ইসলাম

জন্ম: ২৪ মে ১৮৯৯

মৃত্যু: ১৯ আগস্ট ১৯৭৬

জসীমউদ্দীন

জন্ম: ১ জানুয়ারি ১৯০৩

মৃত্যু: ১৩ মার্চ ১৯৭৬

জীবনানন্দ দাশ

জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯

মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪