২ নম্বর প্রশ্ন:
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো।
উত্তর: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম হলো—
১. রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ ও ২. ফ্রিজে ঠান্ডা করে খাদ্য সংরক্ষণ।
প্রশ্ন: হিমাগারে সংরক্ষণ করা হয় এমন তিনটি খাদ্যের নাম লেখো।
উত্তর: হিমাগারে সংরক্ষণ করা যায় এমন তিনটি খাদ্য হলো—১. মাছ,
২. মাংস ও ৩. শাকসবজি।
প্রশ্ন: কী ধরনের খাবার ভিটামিন ও খনিজ লবণের উত্স?
উত্তর: যেকোনো ধরনের ফল যেমন: আম, আপেল, কমলা ইত্যাদি ভিটামিন ও খনিজ লবণের উত্স।
প্রশ্ন: কৃত্রিম রং মেশানো খাবার খেলে হয় কী রোগ হয়?
উত্তর: কৃত্রিম রং মেশানো খাবার খেলে তিনটি রোগ হয়— ১. ক্যানসার ২. অমনোযোগিতা ও
৩. অস্থিরতা।
প্রশ্ন: কীভাবে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া সম্ভব!
উত্তর: খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।
প্রশ্ন: হিমাগারে কী সংরক্ষণ করা যায়?
উত্তর: হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করা যায়।
প্রশ্ন: বায়ুবাহিত রোগ কী?
উত্তর: বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ, যা রোগীর হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ।
প্রশ্ন: সোয়াইন ফ্লু কী?
উত্তর: সোয়াইন ফ্লু একধরনের সংক্রামক রোগ।
প্রশ্ন: সংক্রামক রোগের একটি জীবাণুর নাম লেখো।
উত্তর: সংক্রামক রোগের একটি জীবাণুর নাম হলো ব্যাকটেরিয়া।
প্রশ্ন: সংক্রামক রোগ কী?
উত্তর: বিভিন্ন জীবাণু; যেমন: ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। এসব রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা