প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সংক্রামক রোগ প্রতিকারের দুটি উপায় লেখো?
উত্তর: সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো নিচে দেওয়া হলো—
১. হাত জীবাণুমুক্ত রাখা ও
২. নিরাপদ পানি পান করা।

প্রশ্ন: ডেঙ্গু কীভাবে ছড়ায়?
উত্তর: এডিস মশার কামড়ের মাধ্যমে
ডেঙ্গু ছড়ায়।

প্রশ্ন: পানিবাহিত দুটি রোগের নাম লেখো।
উত্তর: পানিবাহিত দুটি রোগের নাম হলো—
১. ডায়রিয়া ও ২. টাইফয়েড।

প্রশ্ন: এইচআইভি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগ?
উত্তর: এইচআইভি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয় এইডস রোগ।

প্রশ্ন: তিনটি সংক্রামক রোগের
নাম লেখো।
উত্তর: তিনটি সংক্রামক রোগের নাম হলো—
১. সোয়াইন ফ্লু, ২. বসন্ত ও ৩. হাম।

প্রশ্ন: হাঁচি দেওয়ার সময় তুমি কী করবে?
উত্তর: হাঁচি দেওয়ার সময় আমি মুখ রুমাল দিয়ে ঢেকে রাখব।
প্রশ্ন: সংক্রামক রোগ সৃষ্টিকারী তিনটি জীবাণুর নাম লেখো।
উত্তর: সংক্রামক রোগ সৃষ্টি করে এমন তিনটি জীবাণু হলো—
১. ব্যাকটেরিয়া,
২. ভাইরাস
ও ৩. ছত্রাক।

প্রশ্ন: বায়ুবাহিত চারটি রোগের নাম লেখো।
উত্তর: বায়ুবাহিত চারটি রোগ হলো—
১. সোয়াইন ফ্লু,
২. হাম ৩. গুটি বসন্ত
ও ৪. যক্ষ্মা।

প্রশ্ন: তিনটি ছোঁয়াচে রোগের উদাহরণ দাও।
উত্তর: তিনটি ছোঁয়াচে রোগ হলো—
১. ফ্লু, ২. ইবোলা ও ৩. হাম।
 বাকি অংশ ছাপা হবে আগামী শুক্রবার
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা