প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: মশার কামড়ের মাধ্যমে কোন দুটি রোগ ছড়ায়?
উত্তর: মশার কামড়ের মাধ্যমে ছড়ানো দুটি রোগ হলো—১. ম্যালেরিয়া ও ২. ডেঙ্গু।

প্রশ্ন: বয়ঃসন্ধি কী?
উত্তর: বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায়, যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়।
প্রশ্ন: বয়ঃসন্ধিকালে ঘটা শারীরিক পরিবর্তনের উদাহরণ দাও।
উত্তর: বয়ঃসন্ধিকালে ঘটা শারীরিক তিনটি পরিবর্তন হলো—
১. দ্রুত লম্বা হওয়া, ২. ত্বক তৈলাক্ত হওয়া
ও ৩. ব্রণ ওঠা।

প্রশ্ন: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কী করবে?
উত্তর: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে
মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সঙ্গে পরামর্শ করব।

প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?
উত্তর: মহাকাশ-সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলে।

প্রশ্ন: অক্ষ কী?
উত্তর: অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।
প্রশ্ন: সৌরজগতের কক্ষপথ কাকে বলে?
উত্তর: যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে আবর্তন করে,তাকে সৌরজগতের কক্ষপথ বলে।

প্রশ্ন: বার্ষিক গতি কাকে বলে?
উত্তর: সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।

প্রশ্ন: পৃথিবীর দুই ধরনের গতি কী কী?
উত্তর: পৃথিবীর দুই ধরনের গতি হলো—
১. আহ্নিক গতি ও ২. বার্ষিক গতি।

প্রশ্ন: দিন ও রাত কী কারণে হয়?
উত্তর: পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

জেনে রাখো
কোন দিন পড়াশোনায় বিরতি দিতে পারি?
পারিবারিক বা বিশেষ অনুষ্ঠানাদি না থাকলে
প্রতিদিনই পড়াশোনা
করবে