প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন:
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট সময় লাগে।

প্রশ্ন: চাঁদের দশা কাকে বলে?
উত্তর: চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে।

প্রশ্ন: সঠিক পরিমাণ পুষ্টির উপাদান কেন প্রয়োজন?
উত্তর: কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টির উপাদান প্রয়োজন।

প্রশ্ন: অপুষ্টিজনিত কারণে শিশুর কী হয়?
উত্তর: অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়।

প্রশ্ন: অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে শিশুর কী হতে পারে?
উত্তর: অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে শিশুর ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে।

প্রশ্ন: খাদ্য সংরক্ষণ কেন করতে হয়?
উত্তর: বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না। তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়।

প্রশ্ন: রোদে শুকিয়ে সংরক্ষণ হয় এমন খাদ্যের নাম লেখো।
উত্তর: রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় এমন খাদ্য হলো চাল, ডাল ও গম।

প্রশ্ন: খাদ্য সংরক্ষণ খাবারে কী জন্মাতে বাধা দেয়?
উত্তর: খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়।

প্রশ্ন: ছোঁয়াচে রোগ কী?
উত্তর: রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেসব রোগ সংক্রমণ হয় তা-ই ছোঁয়াচে রোগ। যেমন ইবোলা ও হাম।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, রাজউক উত্তরা
মডেল কলেজ, ঢাকা

তুমি কি জানো?
পৃথিবীর সব মরুভূমি ও
সমুদ্রসৈকতের বালুকণার চেয়েও দশ গুণ বেশি তারা রয়েছে গ্যালাক্সিতে