প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

*২ নম্বর প্রশ্ন:
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: জলাতঙ্ক রোগ কীভাবে হয়?
উত্তর: কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়।
প্রশ্ন: পানিবাহিত রোগ কী?
উত্তর: পানিবাহিত রোগ হলো সেসব রোগ, যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। যেমন—ডায়রিয়া ও কলেরা।

প্রশ্ন: উন্নত দূরবীক্ষণ যন্ত্র কে ব্যবহার করেছেন?
উত্তর: গ্যালিলিও গ্যালিলি।

প্রশ্ন: মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি শুরু হয় কখন?
উত্তর: মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি ৮ থেকে ১৩ বছর বয়সে শুরু হয়।

প্রশ্ন: ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধি শুরু হয় কখন?
উত্তর: ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধি ৯ থেকে ১৫ বছর বয়সে শুরু হয়।

প্রশ্ন: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে কী পরিবর্তন হয়ে থাকে?
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক,
মানসিক ও আচরণগত পরিবর্তন
হয়ে থাকে।
প্রশ্ন: বয়ঃসন্ধির সময় ছেলেমেয়েরা কী হয়ে পড়ে?
উত্তর: বয়ঃসন্ধির সময় ছেলেমেয়েরা খুব আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে।

প্রশ্ন: বয়ঃসন্ধির সময়ে ছেলেমেয়েদের কী করা উচিত?
উত্তর: বয়ঃসন্ধির সময় ছেলেমেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি।

প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার।

প্রশ্ন: চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর: চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে ১ দশমিক ৩ সেকেন্ড
সময় লাগে।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা