প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন:

   সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: কিসের সাহায্যে নক্ষত্রকে স্পষ্ট দেখা যায়?

উত্তর: দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নক্ষত্রগুলোকে স্পষ্ট দেখা যায়।

প্রশ্ন: সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে—কে প্রমাণ করেছেন?

উত্তর: গ্যালিলিও গ্যালিলি প্রমাণ করেছেন সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে।

প্রশ্ন: নিজ অক্ষে একবার পৃথিবীর ঘুরে আসতে কত সময় লাগে?

উত্তর: নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে।

প্রশ্ন: পৃথিবীর অক্ষরেখা কীভাবে ছেদ করেছে?

উত্তর: পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর-দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে।

প্রশ্ন: গ্রীষ্মকালে সূর্য কোথায় অবস্থান করে?

উত্তর: গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে।

প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে?

উত্তর: সূর্যের চারদিকে ঘূর্ণনের সঙ্গে সঙ্গে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের ওপরও ঘুরছে। নিজ অক্ষের ওপর পৃথিবীর এই ঘূর্ণমান গতিকে আহ্নিক গতি বলে।

প্রশ্ন: ঋতু পরিবর্তনের কারণ কী?

উত্তর: পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন ও সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়।

প্রশ্ন: গ্রীষ্মকালে কী হয়?

উত্তর: গ্রীষ্মকালে দিনের সময়কাল দীর্ঘ হয় ও তাপমাত্রা বৃদ্ধি পায়।

প্রশ্ন: শীতকালে কী হয়?

উত্তর: শীতকালে দিনের চেয়ে রাত বড় হয় ও তাপমাত্রা হ্রাস পায়।

প্রশ্ন: বার্ষিক গতি কাকে বলে?

উত্তর: নিজ অক্ষের ওপর লাটিমের মতো ঘূর্ণনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যের চারদিকেও বছরে একবার আবর্তন করছে। পৃথিবীর এই  গতিকে বার্ষিক গতি বলে।

প্রশ্ন: উপগ্রহ কী?

উত্তর: উপগ্রহ হলো সেই বস্তু, যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়।

প্রশ্ন: পৃথিবীর চারদিকে চাঁদ কত দিনে ঘুরে আসে?

উত্তর: পৃথিবীর চারদিকে চাঁদ প্রায় ২৮ দিন সময়ে একবার ঘুরে আসে।

প্রশ্ন: চাঁদের কী নেই?

উত্তর: চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে।

প্রশ্ন: পৃথিবীর উপগ্রহ কোনটি?

উত্তর: চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।

শিক্ষক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা