২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: রাতের আকাশে খালি চোখে আমরা কী দেখতে পাই?
উত্তর: রাতের আকাশে খালি চোখে আমরা অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাই।
প্রশ্ন: মহাকাশের কী নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন?
উত্তর: মহাকাশের গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।
প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।
প্রশ্ন: আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে?
উত্তর: আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার বেগে চলে।
প্রশ্ন: চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
উত্তর: চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে ১ দশমিক ৩ সেকেন্ড।
প্রশ্ন: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তর: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।
প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
উত্তর: সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৮ মিনিট সময় লাগে।
প্রশ্ন: মহাবিশ্ব এখনো কী হচ্ছে?
উত্তর: মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে।
প্রশ্ন: মিল্কিওয়ে কী?
উত্তর: মহাকাশের গ্যালাক্সিসমূহের মধ্যে মিল্কিওয়ে একটি গ্যালাক্সি।
প্রশ্ন: প্রতিটি গ্যালাক্সিতে কত নক্ষত্র রয়েছে?
উত্তর: স্যার এডিংটনের মতে প্রতিটি গ্যালাক্সিতে ১০ হাজার কোটি নক্ষত্র রয়েছে ।
প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কী?
উত্তর: মহাকাশ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান।
প্রশ্ন: বিজ্ঞান কী?
উত্তর: প্রকৃতি সম্পর্কিত জ্ঞান বা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করাই হলো বিজ্ঞান।
প্রশ্ন: বৈজ্ঞানিক পদ্ধতি কী?
উত্তর: প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা যে পদ্ধতি অনুসরণ করেন, তাই বৈজ্ঞানিক পদ্ধতি।
প্রশ্ন: প্রযুক্তি কী?
উত্তর: আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগই হলো প্রযুক্তি।
প্রশ্ন: বিভিন্ন প্রযুক্তি কীভাবে উদ্ভাবন করা হয়েছে?
উত্তর: বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।
প্রশ্ন: প্রযুক্তি মানুষের জীবন কী করেছে?
উত্তর: প্রযুক্তি মানুষের জীবনের মান উন্নয়ন করেছে।
প্রশ্ন: প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন ও ঘটনার ব্যাখ্যা দিয়েছেন কারা?
উত্তর: বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন ও ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ।
প্রশ্ন: জীবনকে উন্নত করতে মানুষ কী করেছে?
উত্তর: জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে।
প্রশ্ন: কয়েকটি সরল প্রযুক্তির নাম লেখো।
উত্তর: কয়েকটি সরল প্রযুক্তি হলো: পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, চাকা, ধাতব যন্ত্রপাতি।
প্রশ্ন: কত শতকে শিল্পবিপ্লব হয়েছিল?
উত্তর: আঠারো শতকে শিল্পবিপ্লব হয়েছিল।
প্রশ্ন: কী কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে?
উত্তর: বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে ।
প্রশ্ন: বাষ্পীয় ইঞ্জিন কী কাজে ব্যবহার করা হতো?
উত্তর: কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করা হতো।
প্রশ্ন: বিজ্ঞানীরা কিসের সাহায্যে মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করে থাকেন?
উত্তর: বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ
করে থাকেন ।
প্রশ্ন: খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা কোন যন্ত্র ব্যবহার করেন?
উত্তর: খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।
প্রশ্ন: কৃষি প্রযুক্তির উদ্ভাবন কেন হয়েছে?
উত্তর: খাদ্যের চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে।
প্রশ্ন: চাষাবাদের জন্য মানুষ কোন প্রযুক্তি উদ্ভাবন করেছে?
উত্তর: চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে যেমন: শাবল, কোদাল, লাঙল।
প্রশ্ন: তিনটি আধুনিক কৃষি যন্ত্রপাতির নাম লেখো।
উত্তর: তিনটি আধুনিক কৃষি যন্ত্রপাতির নাম-ট্রাক্টর, সেচপাম্প, ফসল মাড়াইয়ের যন্ত্র।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা