প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: বাড়তি উত্পাদনের জন্য ফসলে কী ব্যবহার করা হয়?
উত্তর: বাড়তি উত্পাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়।
প্রশ্ন: রাসায়নিক পদার্থ অধিক খাদ্য উত্পাদনে কী ভূমিকা রাখে?
উত্তর: রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উত্পাদনে ভূমিকা রাখে।
প্রশ্ন: জৈব প্রযুক্তি কী?
উত্তর: মানুষের কল্যাণে নতুন কিছু উত্পাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি।
প্রশ্ন: জৈব প্রযুক্তির মাধ্যমে কী সৃষ্টি হচ্ছে?
উত্তর: জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে।
প্রশ্ন: জৈব প্রযুক্তির দুটি সুবিধা লেখো।
উত্তর: জৈব প্রযুক্তি মানুষকে বেশি পুষ্টিসমৃদ্ধ ও পোকামাকড় প্রতিরোধী অধিক ফলনশীল উদ্ভিদ উত্পাদনে সহায়তা করে।
প্রশ্ন: প্রযুক্তি মানুষের জীবনকে কী করেছে?
উত্তর: প্রযুক্তি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে।
প্রশ্ন: আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কী?
উত্তর: আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার। যেমন: বন্দুক, বোমা, ট্যাংক।
প্রশ্ন: প্রযুক্তি কিসের পথে বাধা সৃষ্টি করে?
উত্তর: নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্তচিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে।
প্রশ্ন: কোন প্রযুক্তি দুই ঘণ্টার বেশি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
উত্তর: একনাগাড়ে দুই ঘণ্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা