২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দেওয়া হলো।
প্রশ্ন: বায়ুদূষণ পরিবেশের কোন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে?
উত্তর: বায়ুদূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড-বৃষ্টির মতো পরিবেশের ওপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে।
প্রশ্ন: তথ্য সম্পর্কে যথাযথ দক্ষতা অর্জন কেন দরকার?
উত্তর: তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে যথাযথ দক্ষতা অর্জন করা দরকার।
প্রশ্ন: আমাদের জীবনে তথ্যের গুরুত্ব কতটুকু?
উত্তর: আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কী করতে হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
প্রশ্ন: তথ্য বিনিময় কী?
উত্তর: তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান-প্রদান করা হয়।
প্রশ্ন: তথ্য বিনিময় আমাদের কীভাবে সাহায্য করে?
উত্তর: তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে ও বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে।
প্রশ্ন: বর্তমানে কোন প্রযুক্তি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহূত হচ্ছে?
উত্তর: বর্তমানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বা আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহূত হচ্ছে।
প্রশ্ন: কোনগুলো আইসিটি?
উত্তর: কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, ই-মেইল, টেলিভিশন, রেডিও ইত্যাদি হলো আইসিটি।
প্রশ্ন: আইসিটির সুবিধা কী?
উত্তর: আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে।
প্রশ্ন: আইসিটি ব্যবহার করে কী করা যায়?
উত্তর: আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা