প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

দেওয়া হলো।

প্রশ্ন: কোন কোন মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি?

উত্তর: আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন, রেডিও ও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারি।

প্রশ্ন: কোন মাধ্যমে তথ্য সংগ্রহ করা সহজ?

উত্তর: ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ।

প্রশ্ন: ইন্টারনেট কী?

উত্তর: ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক।

প্রশ্ন: আমরা প্রয়োজনীয় তথ্য কীভাবে পেতে পারি?

উত্তর: আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি।

প্রশ্ন: তিনটি সার্চ ইঞ্জিনের নাম লেখো।

উত্তর: তিনটি সার্চ ইঞ্জিনের নাম হলো গুগল, ইয়াহু, পিপীলিকা।

প্রশ্ন: বর্তমানে আমরা কীভাবে তথ্য সংরক্ষণ করে থাকি।

উত্তর: তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে আমরা পেনড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকি।

প্রশ্ন: দুটি সামাজিক যোগাযোগমাধ্যমের নাম লেখো।

উত্তর: দুটি সামাজিক যোগাযোগমাধ্যমের নাম হলো ফেসবুক ও টুইটার।

প্রশ্ন: আবহাওয়া কী?

উত্তর: আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা।

প্রশ্ন: জলবায়ু কী?

উত্তর: কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা।

প্রশ্ন: কোনো স্থানের আবহাওয়া সব সময় কি একই রকম থাকে?

উত্তর: কোনো স্থানে আবহাওয়া সব সময় একই রকম থাকে না। কারণ, আবহাওয়া সব সময় পরিবর্তনশীল।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা