প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দেওয়া হলো।

প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে কেমন সম্পর্ক রয়েছে?
উত্তর: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মূল পার্থক্য কী?
উত্তর: আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা।
প্রশ্ন: বাংলাদেশে বর্ষা শুরু হয় কখন?
উত্তর: বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুন মাসের মাঝামাঝি থেকে।
প্রশ্ন: বর্ষা শেষ হয় কখন?
উত্তর: বর্ষা শেষ হয় আগস্ট মাসে।
প্রশ্ন: প্রতিবছর বর্ষার বৃষ্টি কি একই সময় শুরু হয়?
উত্তর: বর্ষার বৃষ্টি শুরুর সময় প্রতিবছরই পরিবর্তিত হয়।
প্রশ্ন: বর্ষা ঋতু শুরুর সময়টা কীভাবে জানা যায়?
উত্তর: বর্ষা ঋতুর শুরুর সম্ভাব্য সময়টা আমরা জানি জলবায়ুর ধারণা থেকে।
প্রশ্ন: বায়ুচাপ কী?
উত্তর: বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে,
তা-ই বায়ুচাপ।
প্রশ্ন: বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?
উত্তর: বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
প্রশ্ন: বায়ু উষ্ণ হলে কী হয়?
উত্তর: বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে ওপরে উঠে যায়।
প্রশ্ন: কীভাবে নিম্নচাপের সৃষ্টি হয়?
উত্তর: বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে ওপরে উঠে যায়। ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়।
প্রশ্ন: আর্দ্রতা কী?
উত্তর: আদ্রর্তা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা