প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। আজ পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: কালবৈশাখী কেন সৃষ্টি হয়?
উত্তর: স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখী সৃষ্টি হয়।
প্রশ্ন: টর্নেডো কী?
উত্তর: টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণমান শক্তিশালী বায়ুপ্রবাহ।
প্রশ্ন: ঘূর্ণিঝড় কী?
উত্তর: ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণমান সামুদ্রিক বজ্রঝড়।
প্রশ্ন: ঘূর্ণিঝড় কত এলাকাজুড়ে বিস্তৃত থাকে?
উত্তর: ঘূর্ণিঝড় ৫০০ থেকে ৮০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত থাকে।
প্রশ্ন: জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় কখন?
উত্তর: কখনো কখনো উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়।
প্রশ্ন: জলোচ্ছ্বাসের ফলে কী হয়?
উত্তর: জলোচ্ছ্বাসের ফলে লোকালয় প্লাবিত হয়, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
প্রশ্ন: কালবৈশাখী ঝড় কত কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে?
উত্তর: কালবৈশাখী ঝড় সর্বোচ্চ ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে।
প্রশ্ন: খরার অন্যতম কারণ কী?
উত্তর: অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই খরার অন্যতম কারণ।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে খরার সৃষ্টি হয়?
উত্তর: বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে খরার সৃষ্টি হয়।
প্রশ্ন: টর্নেডো আকারে কেমন হয়ে থাকে?
উত্তর: টর্নেডো আকারে সাধারণত এক কিলোমিটারের কম হয়।
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা