প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় ১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১। কিসের জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?

ক. আলো খ. পানি গ. খাদ্য ঘ. বাতাস

উত্তর: গ. খাদ্য

২। নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল?

ক. ঘাসফড়িং-ঘাস-সাপ-ব্যাঙ

খ. ব্যাঙ-ঘাসফড়িং-ঘাস-ব্যাঙ

গ. সাপ-ঘাসফড়িং-ঘাস-ব্যাঙ

ঘ. ঘাস-ঘাসফড়িং-ব্যাঙ-সাপ

উত্তর: ঘ. ঘাস-ঘাসফড়িং-ব্যাঙ-সাপ

৩। নিপু গ্রামের বাড়িতে পোকামাকড় ও কেঁচো দেখতে পায়। এই পোকামাকড় ও কেঁচো কোথায় বাস করে?

ক. গৃহে খ. বাতাসে গ. মাটিতে ঘ. পানিতে

উত্তর: গ. মাটিতে

৪। হাসিব প্রাথমিক বিজ্ঞান বইয়ে জীব ও জড়ের পার্থক্য সম্পর্কে জানল। হাসিবের জানা জড় উপাদান কোনটি?

ক. বায়ু খ. মানুষ গ. পাখি ঘ. গাছপালা

উত্তর: ক. বায়ু

৫। সব জীব ও জড়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পন্ন হয়। এই পারস্পরিক ক্রিয়াকে কী বলা যায়?

ক. বাস্তুসংস্থান খ. কর্মসংস্থান

গ. খাদ্যসংস্থান ঘ. খাদ্যাভ্যাস

উত্তর: ক, বাস্তুসংস্থান

৬। টিনাদের পুকুরে শাপলা ফুটেছে। এই উদ্ভিদটির আবাসস্থল কোনটি?

ক. নার্সারি খ. পানি গ. মাঠ ঘ. বাগান

উত্তর: খ. পানি

৭। দিপার গোলাপগাছটি বিভিন্ন জড় বস্তুর ওপর নির্ভর করে। এই জড় বস্তুর মধ্যে কোনটি রয়েছে?

ক. সূর্যের আলো খ. কচুরিপানা

গ. ঘাস ঘ. পোকা

উত্তর: ক. সূর্যের আলো

৮। নিচের কোন উপাদানগুলো উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়?

ক. পানি, অক্সিজেন, বায়ু

খ. পানি, চিনি, বায়ু

গ. পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যতাপ

ঘ. পানি, তাপ, অক্সিজেন

উত্তর: গ. পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যতাপ

৯। পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের কোন উপাদানগুলো প্রয়োজন?

ক. লাঙল, কোদাল, পাম্প

খ. পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যতাপ

গ. চেয়ার, টেবিল, পোশাক

ঘ. গাড়ি, বাড়ি, রাস্তাঘাট

উত্তর: খ. পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যতাপ

১০। মানুষের জীবনে মাটির প্রয়োজন কেন?

ক. পান করার জন্য

খ. শ্বাস গ্রহণের জন্য

গ. পুষ্টি পাওয়ার জন্য

ঘ. ফসল ফলানোর জন্য

উত্তর: ঘ. ফসল ফলানোর জন্য

১১। প্রয়োজনীয় পুষ্টির জন্য মানুষের কিসের প্রয়োজন?

ক. খাবারের খ. বায়ুর গ. পানির ঘ. মাটির

উত্তর: ক. খাবারের

১২। মানুষের জীবনে বায়ুর প্রয়োজন কেন?

ক. বাসস্থানের জন্য

খ. পোশাকের জন্য

গ. শ্বাস গ্রহণের জন্য

ঘ. পুষ্টির জন্য

উত্তর: গ. শ্বাস গ্রহণের জন্য

১৩। কোন জড় পদার্থগুলো জীবের জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

ক. সাগর, সাপ, বালু

খ. ইট, কাগজ, হাতি

গ. বৃষ্টি, নদী, পাখি

ঘ. সূর্য, পানি, বায়ু

উত্তর: ঘ. সূর্য, পানি, বায়ু

১৪। ইমা প্রতিদিন সকালে বাগানের গাছের পরিচর্যা করে। ইমার গাছের ত্যাগকৃত কোন পদার্থ শ্বাস গ্রহণের সময় সে ব্যবহার করে?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. কার্বন মনোক্সাইড

ঘ. কার্বন ডাই-অক্সাইড

উত্তর: ক. অক্সিজেন

১৫। জেরিনের শিউলিগাছে অনেক ফুল ছিল। কিছুদিন পর এতে বীজ হলো। এই বীজ কিসের ফলে সৃষ্টি হয়েছে।

ক. পরাগায়ন খ. খাদ্যজাল

গ. বাস্তুসংস্থান ঘ. খাদ্যশৃঙ্খল

উত্তর: ক. পরাগায়ন

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা