বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় ২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১১। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনটি ঘটে?
ক. আবহাওয়া বসবাসের উপযোগী হয়
খ. ফসল ভালো ফলে
গ. পানি জমে বরফে পরিণত হয়
ঘ. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়
উত্তর: ঘ. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়
১২। পরিবেশদূষণের ফলে কোনটি ঘটে?
ক. পৃথিবীর তাপমাত্রা কমে
খ. জীবের বিলুপ্তি ঘটে
গ. কলকারখানা বৃদ্ধি পায়
ঘ. পরিবেশ পরিচ্ছন্ন হয়
উত্তর: খ. জীবের বিলুপ্তি ঘটে
১৩। ময়লা পুকুরের পানিতে গোসল করায় গৃহকর্মী আমিনার গায়ে চুলকানির লক্ষণ দেখা দিয়েছে। আমিনার কোন রোগ হয়েছে?
ক. চর্মরোগ খ. টাইফয়েড
গ. বসন্ত ঘ. ডায়রিয়া
উত্তর: ক. চর্মরোগ
১৪। তোমার গ্রামের বাড়ির পুকুরে মাছ চাষ করেছ। কিছুদিন পর কারখানার বর্জ্য পুকুরের পানিতে মেশার পর মাছগুলো মারা যেতে লাগল। কী কারণে পুকুরের মাছ মারা যেতে থাকে?
ক. বর্জ্য অপসারিত হওয়ার ফলে
খ. মাছের পরিমাণ বেশি হওয়ায়
গ. সার ব্যবহার করায়
ঘ. পানি দূষিত হওয়ায়
উত্তর: ঘ. পানি দূষিত হওয়ায়
১৫। আবিদের মা সব সময় বাড়ির পুকুরে কাপড় ধৌত করেন। আবিদের মায়ের কাজটি পুকুরের কোন ক্ষতি করবে?
ক. কাজের উপযোগী করবে
খ. পানি স্বচ্ছ করবে
গ. পানি দূষণ করবে ঘ. ভরাট করবে
উত্তর: গ. পানি দূষণ করবে
১৬। তৃণাদের বাড়ির পাশের স্তূপকৃত আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দূষিত হলো। এই দূষণ থেকে কোনটি হতে পারে?
ক. অবসন্নতা খ. চর্মরোগ
গ. অ্যাসিড বৃষ্টি ঘ. ভূমিকম্প
উত্তর: গ. অ্যাসিড বৃষ্টি
১৭। তুমি বেড়াতে যাবে বলে বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছ। বাস থেকে নির্গত ধোঁয়া আকাশ ছেয়ে দিল। এটি পরিবেশের কী সৃষ্টি করবে?
ক. শব্দদূষণ খ. মাটিদূষণ
গ. পানিদূষণ ঘ. বায়ুদূষণ
উত্তর: ঘ. বায়ুদূষণ
১৮। বায়ুদূষণ রোধে তুমি কী করবে?
ক. যেখানে-সেখানে থুতু ফেলবে
খ. বেশি করে গাছ কাটবে
গ. বেশি করে গাছ লাগাবে
ঘ. যেখানে-সেখানে ময়লা ফেলবে
উত্তর: গ. বেশি করে গাছ লাগাবে
১৯। বায়ুদূষণ কোনটির ওপর প্রভাব ফেলে?
ক. ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধি
খ. মহাসাগরের পরিবেশ
গ. মানুষের স্বাস্থ্য ঘ. ছত্রাকের বৃদ্ধি
উত্তর: গ. মানুষের স্বাস্থ্য
২০। কোনটি বায়ুদূষণের প্রধান কারণ?
ক. যানবাহন ও কলকারখানার ধোঁয়া
খ. জেনারেটরের ব্যবহার
গ. প্লাস্টিক পলিথিনের ব্যবহার
ঘ. অতিরিক্ত কীটনাশক ব্যবহার
উত্তর: ক. যানবাহন ও কলকারখানার ধোঁয়া
২১। বার্ষিক পরীক্ষা চলাকালীন তোমার বিদ্যালয়ের পাশের একটি প্রতিষ্ঠান উচ্চ স্বরে মিউজিক প্লে করল। এতে তুমি ভালো লিখতে পারলে না। কিসের কারণে এমনটি হলো?
ক. বায়ুদূষণ খ. শব্দদূষণ
গ. পানিদূষণ ঘ. মাটিদূষণ
উত্তর: খ. শব্দদূষণ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা