প্রাথমিক বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় ৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
২৬। পানিদূষণ প্রতিরোধের উপায় কোনটি?
ক. পুকুরের পানিতে চিপসের প্যাকেট ফেলা
খ. পানিতে গরু-মহিষ গোসল করানো
গ. জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার
ঘ. গৃহস্থালির ময়লা পানিতে ফেলা
উত্তর: গ. জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার
২৭। গ্রামের অনেক মানুষ পুকুরে গোসল করে। পুকুরের এই পানি পান করলে কোন রোগটি হতে পারে?
ক. আর্সেনিকোসিস খ. মাথাব্যথা গ. জ্বর ঘ. কলেরা
উত্তর: ঘ. কলেরা
২৮। তুষী তাঁর গ্রামে পানিদূষণ বাড়ছে দেখে দূষণ প্রতিরোধের পদক্ষেপ হাতে নেন। তুষীর দূষণ প্রতিরোধের পদক্ষেপ কোনটি?
ক. কীটনাশকের ব্যবহার কমানো খ. এলাকায় তেল ফেলা
গ. সাগরে আবর্জনা ভাসানো ঘ. নদীতে বর্জ্য ফেলা
উত্তর: ক. কীটনাশকের ব্যবহার কমানো
২৯। গনি মিয়া তাঁর গবাদিপশুগুলোকে নিয়মিত পুকুরে গোসল করান। এতে কোনটি ঘটবে?
ক. পানি স্বচ্ছ হবে খ. মাছ বৃদ্ধি পাবে
গ. খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে ঘ. জলজ উদ্ভিদ বৃদ্ধি পাবে
উত্তর: গ. খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে
৩০। কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী?
ক. বাসি খাবার খ. আর্সেনিকযুক্ত পানি গ. দূষিত পানি ঘ. দূষিত বায়ু
উত্তর: গ. দূষিত পানি
৩১। তোমার এলাকায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব প্রায়ই দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি এলাকাবাসীকে নিয়ে কী করবে?
ক. পানিদূষণের কারণ ও ফলাফল জানাবে
খ. প্রতিকারের জন্য কবিরাজের কাছে যেতে বলবে
গ. বেশি বেশি গাছ রোপণ করতে বলবে
ঘ. আর্সেনিকদূষণ সম্পর্কে সচেতন করবে
উত্তর: ক. পানিদূষণের কারণ ও ফলাফল জানাবে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা