*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় ৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৪৩। কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দেবে?
ক. বন্যার সময় খ. বৃষ্টির সময়
গ. ঝড়ের সময় ঘ. খরার সময়
উত্তর: ক. বন্যার সময়
৪৪। মানবদেহের শতকরা কত ভাগ পানি?
ক. ৬০-৭০ খ. ৪০-৫০
গ. ৩০-৪০ ঘ. ২০-৩০
উত্তর: ক. ৬০-৭০
৪৫। প্রচণ্ড গরমে উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে কোনটি?
ক. মাটি খ. পানি
গ. বাতাস ঘ. আলো
উত্তর: খ. পানি
৪৬। উদ্ভিদের দেহে কত ভাগ পানি থাকে?
ক. ৯০ ভাগ খ. ৭০ ভাগ
গ. ৬০ ভাগ ঘ. ৫০ ভাগ
উত্তর: ক. ৯০ ভাগ
৪৭। উদ্ভিদ কোথা থেকে পানি পায়?
ক. পুকুর খ. খাল গ. মাটি ঘ. নদী
উত্তর: গ. মাটি
৪৮। মানুষের তৈরি পানির উত্স কোনটি?
ক. পুকুর খ. মহাসাগর
গ. নদী ঘ. সমুদ্র
উত্তর: ক. পুকুর
৪৯। নিচের কোনটি পানির প্রাকৃতিক উত্স?
ক. দীঘি খ. নলকূপ গ. বৃষ্টি ঘ. পুকুর
উত্তর: গ. বৃষ্টি
৫০। নিচের কোনটি ছাড়া আমরা বাঁচতে পারি না?
ক. পানি খ. পোশাক গ. খনিজ ঘ. মাটি
উত্তর: ক. পানি
৫১। পুকুর বা নদীর পানি পুরোপুরি
নিরাপদ হয়?
ক. ফুটানোর পর ছেঁকে নিলে
খ. অল্প ফিটকিরি মেশালে
গ. ফুটিয়ে নিলে ঘ. থিতালে
উত্তর: ক. ফুটানোর পর ছেঁকে নিলে
৫২। নিচের কোনটি পানিদূষণের প্রাকৃতিক কারণ?
ক. কলকারখানার বর্জ্য
খ. কীটনাশকের ব্যবহার
গ. ভূগর্ভস্থ আর্সেনিক
ঘ. ময়লা ও আবর্জনা
উত্তর: গ. ভূগর্ভস্থ আর্সেনিক
৫৩। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কিসে পরিণত হয়?
ক. বরফ খ. বৃষ্টি গ. মেঘ ঘ. পানি
উত্তর: ঘ. পানি
৫৪। নিচের কোনটি দ্বারা পানি বিশুদ্ধ করা যায়?
ক. নাপা খ. হারপিক
গ. অ্যারোসল ঘ. ব্লিচিং পাউডার
উত্তর: ঘ. ব্লিচিং পাউডার
৫৫। তলানি ফেলে দিয়ে ওপরের পরিষ্কার পানি সংগ্রহ করাকে কী বলা হয়?
ক. পরিস্রবণ খ. থিতানো
গ. ঘনীভবন ঘ. ছাঁকন
উত্তর: খ. থিতানো
৫৬। সাধারণত ছাঁকনপদ্ধতিতে কোনটি দূর করা যায়?
ক. গন্ধ খ. ব্যাকটেরিয়া
গ. ময়লা ঘ. জীবাণু
উত্তর: গ. ময়লা
৫৭। নিচের কোনটি পানি বিশুদ্ধকরণ পদ্ধতি?
ক. ঊর্ধ্বপাতন খ. থিতানো
গ. বাষ্পীকরণ ঘ. ঘনীভবন
উত্তর: খ. থিতানো
৫৮। নিচের কোনটি পানিদূষণের ফলে হতে পারে?
ক. ডেঙ্গু খ. ক্যানসার
গ. ডায়রিয়া ঘ. ম্যালেরিয়া
উত্তর: গ. ডায়রিয়া
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা