সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৪-এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা মনোযোগসহকারে পাঠ আলোচনাটি পড়বে।
অধ্যায়-৪
প্রশ্ন: মানুষ কীভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে?
উত্তর: বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে মানুষ ভেজা কাপড় শুকায়, টারবাইন বা বড় চরকা ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করে, হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুল শুকায়, নদীতে পালতোলা নৌকা চালায়।
প্রশ্ন: মানুষের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবগুলো কী?
উত্তর: বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষের স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাবগুলো হলো:
১. বায়ুদূষণের ফলে ফুসফুসে ক্যানসার হয়;
২. এর ফলে শ্বাসজনিত রোগ হয়;
৩. এর ফলে হূদেরাগও হয়ে থাকে।
প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।
উত্তর: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো:
১. গাড়ি ব্যবহারের পরিমাণ কমিয়ে দিয়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা;
২. যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা;
৩. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।
প্রশ্ন: বায়ুদূষণ কাকে বলে?
উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।
প্রশ্ন: বায়ুদূষণের কারণ কী?
উত্তর: মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ুদূষণের প্রধান কারণ। যেমন: মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে। এর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, যা বায়ুকে দূষিত করছে।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণে বায়ুর কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি খাদ্য সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।
প্রশ্ন: উদ্ভিদ বায়ুর কোন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে?
উত্তর: উদ্ভিদ বায়ুর কার্বন ডাই-অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে।
প্রশ্ন: বায়ু থেকে তুমি কী গ্রহণ করো?
উত্তর: বায়ু থেকে আমি অক্সিজেন গ্রহণ করি।
প্রশ্ন: শ্বাসকষ্টের রোগীদের কী দেওয়া হয়?
উত্তর: শ্বাসকষ্টের রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়।
প্রশ্ন: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর কী দিয়ে?
উত্তর: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর নাইট্রোজেন দিয়ে।
প্রশ্ন: বায়ুদূষণের দুটি কারণ লেখো।
উত্তর: বায়ুদূষণের দুটি কারণ হলো:
১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার;
২. যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা।
প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের দুটি উপায় লেখো।
উত্তর: ১. বাতি বন্ধ রেখে;
২. গাড়ি ব্যবহারের পরিবর্তে সাইকেল ব্যবহার করে।
প্রশ্ন: জীবাশ্ম জ্বালানি পোড়ালে বাতাসে কী ছড়ায়?
উত্তর: জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়।
প্রশ্ন: আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: আগুন নেভানোর জন্য কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়।
প্রশ্ন: চিপসের প্যাকেটে কী গ্যাস থাকে?
উত্তর: চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে।
প্রশ্ন: কোমল পানীয়তে ঝাঁজালো ভাব ধরে রাখতে কী ব্যবহার করা হয়?
উত্তর: কোমল পানীয়তে ঝাঁজালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়।
প্রশ্ন: অগ্নিনির্বাপণযন্ত্রে কোন গ্যাস থাকে?
উত্তর: অগ্নিনির্বাপণযন্ত্রে কার্বন ডাই-অক্সাইড গ্যাস থাকে।
প্রশ্ন: কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ায় কী হচ্ছে?
উত্তর: কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিডবৃষ্টি হচ্ছে। অ্যাসিডবৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে।
প্রশ্ন: বায়ুপ্রবাহের সাহায্যে কীভাবে বিদ্যুত্ উত্পাদন করা হয়?
উত্তর: বায়ুপ্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়।
প্রশ্ন: বায়ুবাহিত তিনটি রোগের নাম লেখো।
উত্তর: বায়ুবাহিত তিনটি রোগের নাম হলো:
১. ফুসফুসের ক্যানসার;
২. শ্বাসজনিত রোগ;
৩. হূদরোগ।
প্রশ্ন: কীভাবে অ্যাসিডবৃষ্টি তৈরি হয়?
উত্তর: কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সঙ্গে মিশে যাওয়ার ফলে অ্যাসিডবৃষ্টি তৈরি হয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা