প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৩ থেকে গুরত্বপূর্ণ শূন্যস্থান পূরণ, বহুনির্বাচনী প্রশ্নোত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। শূন্যস্থান পূরণ করো।১. আমাদের বেঁচে থাকার জন্য—অবশ্যই প্রয়োজনীয়।উত্তর: আমাদের বেঁচে থাকার জন্য পানি অবশ্যই প্রয়োজনীয়।২. সূর্যের তাপে পানি—পরিণত হয়।উত্তর: সূর্যের তাপে পানি জলীয় বাষ্পেপরিণত হয়।৩. মেঘ আসলে ছোট ছোট—মিলে তৈরি হয়।উত্তর: মেঘ আসলে ছোট ছোট পানিকণা মিলে তৈরি হয়।৪. পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানি—হবে।উত্তর: পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানি ফোটাতে হবে।৫. উদ্ভিদ মাটি থেকে পানি ও—শোষণ করে।উত্তর: উদ্ভিদ মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে।৬. খাদ্য গ্রহণের পর—খাদ্যকে তার উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে।উত্তর: খাদ্য গ্রহণের পর পানি খাদ্যকে তার উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে।৭. সূর্যতাপ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে—পরিণত করে।উত্তর: সূর্যতাপ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে।৮. —পানি পান করলে হাত-পায়ের চামড়ায় ঘা হতে পারে।উত্তর: আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় ঘা হতে পারে।৯. শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে—দরকার।উত্তর: শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে পানি দরকার।১০. জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র—পরিণত হয়।উত্তর: জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়।১১. পৃথিবীতে পানি তার এক উৎস থেকে অন্য উৎসে—ঘোরে।উত্তর: পৃথিবীতে পানি তার এক উৎস থেকে অন্য উৎসে চক্রাকারে ঘোরে।১২. মেঘের—খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয়।উত্তর: মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয়।১৩. নদীর পানি প্রবাহিত হয়ে—পানিতে মেশে।উত্তর: নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্রের পানিতে মেশে।১৪. বায়ুতে সব সময় কিছু পরিমাণ—থাকে।উত্তর: বায়ুতে সব সময় কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল