প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৩ থেকে গুরত্বপূর্ণ শূন্যস্থান পূরণ, বহুনির্বাচনী প্রশ্নোত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। শূন্যস্থান পূরণ করো।১৫. ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে আকাশে— হিসেবে ঘুরে বেড়ায়।উত্তর: ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে আকাশে মেঘ হিসেবে ঘুরে বেড়ায়।১৬. বৃষ্টি ও শিশির তৈরি হয়—থেকে।উত্তর: বৃষ্টি ও শিশির তৈরি হয় জলীয় বাষ্প থেকে।১৭. নলকূপের পানির বিষাক্ত পদার্থ—।উত্তর: নলকূপের পানির বিষাক্ত পদার্থ আর্সেনিক।১৮. আর্সেনিকযুক্ত নলকূপকে—রং দিয়ে চিহ্নিত করা হয়।উত্তর: আর্সেনিকযুক্ত নলকূপকে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়।১৯. মাটির নিচে—খনিজ থাকে।উত্তর: মাটির নিচে আর্সেনিকের খনিজ থাকে।২০. পানি পান করার আগে—করে নিতে হবে।উত্তর: পানি পান করার আগে শোধন করে নিতে হবে।২১. পুরোপুরি নিরাপদ করতে হলে পানি—হবে।উত্তর: পুরোপুরি নিরাপদ করতে হলে পানি ফোটাতে হবে।২২. পানির সব জীবাণু মারার জন্য ফুটতে শুরু করার পর আরও—তাপ দিতে হবে।উত্তর: পানির সব জীবাণু মারার জন্য ফুটতে শুরু করার পর আরও ২০ মিনিট তাপ দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্নোত্তর১. প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে?ক. আর্সেনিক দ্বারা দূষণ খ. কীটনাশক দ্বারা দূষণগ. কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ ঘ. আলোউত্তর: ক. আর্সেনিক দ্বারা দূষণ২. উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. আলোউত্তর: খ. পানি৩. উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে?ক. পানি খ. জলীয় বাষ্প গ. শিশির ঘ. বরফউত্তর: ঘ. বরফ৪. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে, তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?ক. নীল খ. লাল গ. সবুজ ঘ. আকাশিউত্তর: খ. লাল সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: কাচের গ্লাসে বরফের টুকরা রাখলে গ্লাসের বাইরের গায়ে পানি জমে কেন?উত্তর: কাচের গ্লাসে বরফের টুকরা রাখলে বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়। আর সে ঠান্ডার পরশে গ্লাসের চারপাশে থাকা বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিকণায় পরিণত হয়। এ কারণে গ্লাসের বাইরের অংশে ফোঁটা ফোঁটা পানি জমে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল