প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৩ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: পানিদূষণ কীভাবে রোধ করা যায়?উত্তর: পানিদূষণ রোধ করার আটটি উপায় নিচে উল্লেখ করা হলো:১. ফসল উৎপাদনে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করা।২. ফসল উৎপাদনে কীটনাশক ব্যবহার না করা।৩. কলকারখানার বর্জ্য নদী কিংবা ডোবায় না ফেলা।৪. মরা ও পচা জীবজন্তু এবং জৈব আবর্জনা পানিতে না ফেলে মাটিচাপা দেওয়া।৫. কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মলমূত্র, বিছানাপত্র ও জামা-কাপড় পুকুর, খাল-বিল বা নদীর পানিতে না ধোয়া।৬. পুকুর বা নদীর পানিতে বাসনকোসন না মাজা, সাবান দিয়ে গোসল না করা।৭. পুকুর বা নদীতে গরু-মহিষ গোসল না করানো।৮. সব সময় স্যানিটারি পায়খানা ব্যবহার করা।প্রশ্ন: পুকুরের পানিকে জীবাণুমুক্ত করতে হলে কীভাবে শোধন করতে হবে?উত্তর: পুকুরের পানিকে জীবাণুমুক্ত করতে হলে শোধন করার উপায় নিচে দেওয়া হলো:১. পুকুরের পানিতে কাদা ও ময়লা মিশে থাকে। পুকুর থেকে পানি সংগ্রহ করে পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে এ পানি পরিষ্কার করা যায়। তবে পরিষ্কার হলেও এভাবে পানি জীবাণুমুক্ত হয় না।২. পুকুরের পানি কোনো কলস বা পাত্রে অনেকক্ষণ রেখে দিতে হবে, দেখা যাবে, পাত্রের তলায় তলানি জমেছে এবং ওপরের অংশের পানি পরিষ্কার হয়ে গেছে। তলানি জমে যাওয়ার পর কলস বা পাত্রটি অল্প কাত করে ওপরের পানি অন্য কলস বা পাত্রে ঢেলে নিতে হবে। এভাবে পরিষ্কার পানি আলাদা করার পদ্ধতিকে থিতানো বলে। পাত্রে পানিতে অল্প ফিটকিরি দিলে তাড়াতাড়ি তলানি জমে এবং পানি কিছুটা জীবাণুমুক্ত হয়।৩. পুকুরের পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে চাইলে পানিকে ফোটাতে হবে। পানি ফুটতে শুরু করার পর আরও ২০ মিনিট তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়। এরপর পানিকে ঠান্ডা করে ছেঁকে নিলে তা পান করার জন্য নিরাপদ হয়।