প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞানবিষয়ের অধ্যায়-৪ থেকে গুরুত্বপূর্ণ বাকি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।প্রশ্ন: কোথায় কোথায় বায়ু আছে?উত্তর: আমাদের চারদিকেই বায়ু আছে। ভূপৃৃষ্ঠের মাটি কণার ফাঁকে ফাঁকে বায়ু রয়েছে। পানিতেও বায়ু মিশে আছে। এককথায় পৃথিবীর সর্বত্রই বায়ু আছে। প্রশ্ন: বায়ুমণ্ডল কী?উত্তর: আমাদের চারদিক থেকে ঘিরে আছে বায়ু। বায়ুর এ আবরণকে বায়ুমণ্ডল বলে। প্রশ্ন: মাছ কীভাবে পানিতে বেঁচে থাকে?উত্তর: পানিতে যে বায়ু মিশে আছে, সেই বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে মাছ পানিতে বেঁচে থাকে।প্রশ্ন: বায়ুদূষণ কী?উত্তর: বিভিন্নভাবে বায়ুতে নানা ক্ষতিকর কিছু যোগ হতে পারে। আবার বিভিন্ন কারণে বায়ুর উপাদানগুলোর পরিমাণ কমে বা বেড়ে যেতে পারে। বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।প্রশ্ন: বায়ুর চারটি উপাদানের নাম লেখো।উত্তর: বায়ুর চারটি উপাদান হলো: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয়বাষ্প।