প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ‘উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো’ দেওয়া হলো। নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।১. কোনো জায়গায় রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ—এ অবস্থানগুলো মিলে হয় —।উত্তর: কোনো জায়গায় রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ এ অবস্থানগুলো মিলে হয় আবহাওয়া।২. আবহাওয়া অল্প সময়ের মধ্যে — যেতে পারে।উত্তর: আবহাওয়া অল্প সময়ের মধ্যে পাল্টে যেতে পারে।৩. একই সময়ে দুটি কাছাকাছি জায়গায় — ভিন্ন হতে পারে।উত্তর: একই সময়ে দুটি কাছাকাছি জায়গায় আবহাওয়া ভিন্ন হতে পারে।৪. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ—থাকলেও এরা এক নয়। উত্তর: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এরা এক নয়।৫. আবহাওয়া হলো কোনো জায়গার অল্প সময়ের —।উত্তর: আবহাওয়া হলো কোনো জায়গার অল্প সময়ের অবস্থা।৬. জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি — অবস্থা।উত্তর: জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা।৭. বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং —।উত্তর: বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল