প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায় থেকুে ‘উপযুক্ত শব্দ দ্বারা শুন্যস্থান পূরণ করো’ দেওয়া হলো। নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।৮. আবহাওয়া ও জলবায়ুর আসল পার্থক্য হলো —।উত্তর: আবহাওয়া ও জলবায়ুর আসল পার্থক্য হলো সময়ের।৯. কোনো জায়গার রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বাযুপ্রবাহ এগুলোর অল্পকালীন অবস্থা হলো —।উত্তর: কোনো জায়গার রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বাযুপ্রবাহ এগুলোর অল্পকালীন অবস্থা হলো আবহাওয়া।১০. কোনো জায়গার রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ এগুলোর দীর্ঘ সময়ের সামগ্রিক ফল বা আবহাওয়া হলো —।উত্তর: কোনো জায়গার রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ এগুলোর দীর্ঘ সময়ের সামগ্রিক ফল বা আবহাওয়া হলো জলবায়ু।১১. জলীয়বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা —।উত্তর: জলীয়বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা বাড়ে।১২. যদি ভ্যাপসা গরম লাগে, তাহলে দেখা যায় ওই দিন— হয়।উত্তর: যদি ভ্যাপসা গরম লাগে, তাহলে দেখা যায় ওই দিন বৃষ্টি হয়।১৩. জলীয়বাষ্পের কারণে আবহাওয়া পাল্টায়, তাই এটি আবহাওয়ার একটি —।উত্তর: জলীয়বাষ্পের কারণে আবহাওয়া পাল্টায়, তাই এটি আবহাওয়ার একটি নিয়ামক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল