প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো। নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।১৪. সকালে সূর্যের কিরণ — কোনো স্থানে এসে পড়ে।উত্তর: সকালে সূর্যের কিরণ তির্যকভাবে কোনো স্থানে এসে পড়ে।১৫. দুপুরে সূর্য আমাদের মাথার ওপর থেকে — কিরণ দেয়।উত্তর: দুপুরে সূর্য আমাদের মাথার ওপর থেকে খাড়াভাবে কিরণ দেয়।১৬. কতটা গরম লাগছে বা ঠান্ডা লাগছে, তা প্রকাশ করা হয় — দিয়ে।উত্তর: কতটা গরম লাগছে বা ঠান্ডা লাগছে, তা প্রকাশ করা হয় তাপমাত্রা দিয়ে।১৭. কোনো জায়গায় বায়ু বেশি ঘন হলে — বেশি হয়।উত্তর: কোনো জায়গায় বায়ু বেশি ঘন হলে বায়ুচাপ বেশি হয়।১৮. বায়ুচাপ কমবেশি হলে — সৃষ্টি হয়।উত্তর: বায়ুচাপ কমবেশি হলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।১৯. বায়ু বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় — হয়।উত্তর: বায়ু বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় প্রবাহিত হয়।২০. বায়ুচাপ কমবেশি হওয়ার কারণ —।উত্তর: বায়ুচাপ কমবেশি হওয়ার কারণ তাপ।