অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১০ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# রচনামূলক প্রশ্নোত্তর:
প্রশ্ন: ইন্টারনেটের মাধ্যমে কীভাবে আবহাওয়ার তথ্য সংগ্রহ করবে?
উত্তর: ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়ার তথ্য সংগ্রহ করার প্রথম কাজ হলো প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান। এ জন্য browsing software যেমন: ফায়ার ফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম ব্যবহার করা যায়। নির্দিষ্ট তথ্যের উৎস খোঁজার জন্য অনেক scarch ইঞ্জিন আছে। যেমন- গুগল।
১। আবহাওয়ার তথ্য সংগ্রহ করার জন্য প্রথমে কম্পিউটারের ইন্টারনেটে যেতে হবে address box-এ www.google.com লিখতে হবে।
২। এতে যে উইন্ডো আসবে, তাতে আবহাওয়ার তথ্য (যেমন information of weather) সম্পর্কে লিখতে হবে। এতে search ইঞ্জিন এ সম্পর্কে যেসব ওয়েবপেজ আছে, তা দেখাবে। প্রয়োজনীয় ওয়েবপেজটি open করে আবহাওয়ায় তথ্য সংগ্রহ করা যাবে।
৩। এ ছাড়া image, videos, shopping বা অন্য option select করে তথ্য সম্পর্কিত ছবি, ভিডিও দেখা যাবে।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল