প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২ 

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১০ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: পৃথিবীকে কীভাবে একটি গ্রিন হাউসের সঙ্গে তুলনা করা যায়?

উত্তর: গ্রিন হাউস হলো কাচের বা প্লাস্টিকের তৈরি ঘর। সূর্যের আলো খুব সহজে এ ঘরের কাচের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে। অন্যদিকে পৃথিবীর চারদিক ঘিরে আছে বায়ুমণ্ডল।

বায়ুমণ্ডলে আছে কার্বন ডাই-অক্সাইড, মিথেন, জলীয়বাষ্পসহ অন্যান্য গ্যাস। এ গ্যাসগুলো গ্রিন হাউসের কাচের বা প্লাস্টিকের মতো কাজ করে। এরা সূর্যের তাপ পৃথিবীতে আসতে কোনো বাধা দেয় না। ফলে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়।

কিন্তু এ গ্যাসগুলো উত্তপ্ত পৃথিবী থেকে তাপকে চলে যেতে বাধা দেয়। ফলে পৃথিবীর বায়ুমণ্ডল ক্রমেই উত্তপ্ত হতে থাকে। দেখা যাচ্ছে, গ্রিন হাউস ও পৃথিবী একইভাবে তাপ ধরে রাখে। এ কারণেই পৃথিবীকে গ্রিন হাউসের সঙ্গে তুলনা করা হয়।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক