প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১২ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে খাপ খাইয়ে চলা যেতে পারে, তা আলোচনা করো।
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার তিনটি পদক্ষেপের কথা আলোচনা করা হলো:
১. প্রতিকূল অবস্থা শুরুর আগেই সতর্ক হতে হবে। যেমন: ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে যাওয়া।
২. বাংলাদেশের কিছু এলাকা বর্ষাকালে ডুবে থাকে। এসব এলাকায় ভাসমান ধাপ তৈরি করে তার ওপর কৃষকেরা কখনো অল্প পরিমাণে মাটি দিয়ে দেন। এই ধরনের ভাসমান ধাপের ওপর লাউ, শিম, বেগুন,—এ রকম সবজি চাষ করা যায়। এভাবে বন্যার সময়ে ফসল চাষ করা যেতে পারে।
৩. উপকূলীয় অঞ্চলে নোনাপানি প্রবেশের কারণে জমি লবণাক্ত হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে লবণাক্ত মাটিতে জন্মাতে পারে, এমন ফসলের জাত উদ্ভাবন করা যেতে পারে।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক