প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১২ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: গ্রিন হাউস কেন গরম থাকে? ব্যাখ্যা করো।
উত্তর: কাচ তাপ কুপরিবাহী। কাচের ভেতর দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না। কিন্তু আলো খুব সহজেই কাচের ভেতর দিয়ে চলাচল করতে পারে। গ্রিন হাউসের দেয়াল ও ছাদ কাচের তৈরি। এ কারণে সূর্যের আলো খুব সহজেই কাচের ভেতর দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। অন্যদিকে বাইরের ঠান্ডা ঘরের ভেতরে আসতে পারে না। আবার ঘরের ভেতরের গরমও বাইরে যেতে পারে না। এতে গ্রিন হাউসের ভেতরটা বেশ গরম থাকে।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তন রোধে করণীয় আলোচনা করো।
উত্তর: জলবায়ু পরিবর্তন রোধের সহজ উপায় হলো, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমানো। এ জন্য আমাদের করণীয়—
১. কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো কমিয়ে আনা এর বদলে নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, বায়ুপ্রবাহ, জৈব জ্বালানি ব্যবহার। ২. বিদ্যুত্, গ্যাস এগুলো কম ব্যবহার করলেও কার্বন ডাই-অক্সাইড কম উত্পন্ন হয়। ৩. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড কমানোর জন্য আরেকটি উপায় হলো বেশি করে গাছ লাগানো। কারণ, গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে। ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড কমে আসবে।
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক