প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১২ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন: জীবাশ্ম জ্বালানি কী, বর্ণনা করো।
উত্তর: শক্তির অতিপরিচিত উত্স কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। নিচে এদের সম্পর্কে বর্ণনা করা হলো— কয়লা: পৃথিবীতে একসময় অনেক বনভূমি ছিল। এসব বনের গাছ, পাতা বা কাণ্ড দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় রূপান্তরিত হয়।
প্রাকৃতিক গ্যাস: পৃথিবীর অভ্যন্তরের প্রচণ্ড তাপ ও চাপ এ ধরনের গ্যাস সৃষ্টির মূল কারণ।
প্রশ্ন: সম্পদের পরিকল্পিত ব্যবহারের তিনটি পদ্ধতি বর্ণনা করো।
উত্তর: সম্পদের পরিকল্পিত ব্যবহারের তিনটি পদ্ধতি হলো, ব্যবহারের মাত্রা কমানো, অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা, পুনর্ব্যবহার ও পুনঃউত্পাদন। নিচে এসব পদ্ধতি বর্ণনা করা হলো—
ব্যবহারের মাত্রা কমানো: খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য। এ সম্পদগুলো একবার নিঃশেষ হলে আর পাওয়া যাবে না। তাই এসব সম্পদ কম ব্যবহার করতে হবে।
অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা: অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারে সচেতন ও মিতব্যয়ী হতে হবে। যেমন বিদ্যুত্ সাশ্রয়ী বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা, প্রয়োজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান, লাইট, গ্যাসের চুলা বন্ধ করা।
পুনর্ব্যবহার ও পুনঃউত্পাদন: সম্পদের পুনর্ব্যবহার ও পুনঃউত্পাদন করতে হবে। যেমন লেখা শেষে কাগজ দিয়ে ঠোঙা তৈরি করে তা কাজে লাগানো হলো পুনর্ব্যবহার। পুরোনো লোহা, অ্যালুমিনিয়াম, টিন—এগুলো গলিয়ে নতুন জিনিস তৈরি করা হলো পুনঃউত্পাদন।
প্রশ্ন: উইন্ডমিল কী, বর্ণনা করো।
উত্তর: উইন্ডমিল বা বায়ুকল হলো চক্রাকার একধরনের যন্ত্র। এর সাহায্যে প্রবাহিত বায়ুকে কাজে লাগিয়ে অতি সহজেই পাখাযুক্ত চাকা ঘুরিয়ে জেনারেটর দ্বারা বিদ্যুত্ উত্পাদন করা যায়। এ মিলটি সম্পূর্ণভাবে বায়ুপ্রবাহের ওপর নির্ভরশীল। তাই বায়ুপ্রবাহ কমে গেলে এর গতিও কমে যায়।
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক