প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১৩ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ ও তার ব্যবহারের একটি তালিকা তৈরি করো।
উত্তর: প্রাকৃতিক সম্পদ ও তার ব্যবহারের একটি তালিকা দেওয়া হলো— প্রাকৃতিক সম্পদ ব্যবহার কয়লা জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনে। খনিজ তেল মোটরগাড়ি চালাতে পেট্রল, বাতি জ্বালাতে কেরোসিন, ইঞ্জিন চালাতে ডিজেল ইত্যাদি। প্রাকৃতিক গ্যাস রান্নার কাজে, শিল্প উৎপাদনে, সার উৎপাদনে। চুনাপাথর বাসন-কোসন, বিল্ডিংয়ের দেয়ালে। খনিজ আকরিক বা লৌহ কোদাল, কাস্তে, বঁটি ইত্যাদি তৈরিতে। পানি শিল্প উৎপাদনে, জলবিদ্যুৎ উৎপাদনে। বায়ু বায়ুকল বা উইন্ডমিল চালাতে, কাপড় শুকাতে ইত্যাদি। উদ্ভিদ বিভিন্ন আসবাবপত্র তৈরিতে, ওষুধ উৎপাদনে, রান্নার কাজে।
প্রশ্ন: সোলার প্যানেল কী, বর্ণনা করো।
উত্তর: সোলার প্যানেল হলো অনেকগুলো সৌরকোষ দ্বারা তৈরি একটি প্যানেল। সৌরকোষের বৈশিষ্ট্য হলো এর ওপর সূর্যের আলো পড়লে এ থেকে সরাসরি বিদ্যুৎ পাওয়া যায়। একে সৌরবিদ্যুৎ বলা হয়। বৈদ্যুতিক বাতি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, সেচ মোটর ইত্যাদি চালাতে এ সৌরবিদ্যুৎ উপযোগী।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক