প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১৪ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: জনসংখ্যা বলতে কী বোঝো?

উত্তর: কোনো দেশের শিশু, ছেলেমেয়ে ও পুরুষ-নারী মিলে যে মোট লোকসংখ্যা হয়, তা-ই জনসংখ্যা।

প্রশ্ন: আদমশুমারি বলতে কী বোঝো?

উত্তর: জনসংখ্যার হিসাব রাখার জন্য সব দেশে একটি নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে লোকের সংখ্যা গণনা করা হয়। এই ব্যবস্থাকে বলা হয় আদমশুমারি। এটি সাধারণত প্রতি ১০ বছর পর পর করা হয়।

প্রশ্ন: বাড়তি ঘরবাড়ি তৈরি ও বাড়তি খাদ্য উৎপাদনে মাটির কী ক্ষতি হয়, বর্ণনা করো।

উত্তর: বাড়তি ঘরবাড়ি তৈরি ও বাড়তি খাদ্য উৎপাদনে মাটির যে ক্ষতি হয়, তা নিচে বর্ণনা করা হলো:

১. বাড়তি ঘরবাড়ি তৈরি করতে মাটি কেটে বসতভিটা তৈরি করা হয়। এতে মাটি আলগা হয় এবং বৃষ্টির পানির সঙ্গে নদী বা খালবিলে গিয়ে পড়ে। এতে মাটির ক্ষয় হয়।

২। বাড়তি বাড়িঘর তৈরিতে গাছপালা কেটে ফেললে মাটির ক্ষয় বৃদ্ধি পায়।

৩। বাড়তি খাদ্য উৎপাদনে জমিতে অধিক পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। এতে মাটির উর্বরতা কমে যায়।

সহকারী শিক্ষক

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল