প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪ 
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১৪ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের কী কী চাহিদা বাড়ে?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের প্রধান চাহিদা বাড়ে খাদ্যের। তারপর কাপড়চোপড়, থাকার জায়গা, খেলার জায়গা, চিকিত্সা ইত্যাদি। এগুলোই হচ্ছে মানুষের মেৌলিক চাহিদা। আবার বড় হওয়ার সঙ্গে সঙ্গে যোগ হবে পড়াশোনা যাতায়াত, ঘর ও বাইরে খেলার চাহিদা।
প্রশ্ন: বাড়তি জনসংখ্যা কীভাবে পানিসম্পদের ক্ষতি করে তা বর্ণনা করো।
উত্তর: বাড়তি জনসংখ্যার চাপে পানিসম্পদ বিভিন্নরূপে ক্ষতি হয়ে থাকে। বাড়তি জনসংখ্যার খাদ্যচাহিদা মেটাতে জমিতে অধিক পরিমাণে উত্পাদনের জন্য অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। বৃষ্টির পানি এসব রাসায়নিক পদার্থ নদীতে বয়ে এনে নদীর পানি দূষিত করে।
প্রশ্ন: প্রাকৃতিক পরিবেশের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব লেখো।
উত্তর: প্রাকৃতিক পরিবেশের ওপর অধিক জনসংখ্যার প্রভাবগুলো হলো∏
১. মাটি, পানি ও বায়ু দূষণ হচ্ছে। ২. জমির উর্বরতা নষ্ট হচ্ছে। ৩. জলজ সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রশ্ন: জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?
উত্তর: জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে নিচে উলি্লখিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে:
১. বিজ্ঞানভিত্তিক ও কারিগরি শিক্ষার বিস্তার।
২. কর্মমুখী শিক্ষার বিস্তার।
৩. ব্যাপক আকারে বিষয়ভিত্তিক ট্রেনিংয়ের ব্যবস্থা।
৪. আর্থিক ও কারিগরি সহযোগিতা।
প্রশ্ন: প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যার প্রভাব বর্ণনা করো।
উত্তর: প্রাকৃতিক সম্পদ বলতে মাটি, পানি, বায়ু, গাছপালা ও খনিজ সম্পদকে বোঝায়। এসব সম্পদের ওপর অধিক জনসংখ্যার প্রভাব নিচে বর্ণনা করা হলো∏
মাটি: অধিক জনসংখ্যার চাহিদা পূরণে অধিক খাদ্য উত্পাদনের জন্য জমিতে অধিক হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে মাটি দূষিত হচ্ছে।
পানি: অধিক জনসংখ্যার কারণে তৈরি হচ্ছে অধিক বর্জয। এসব বর্জযের বেশির ভাগই পানিতে ফেলা হয়। এ কারণে পানি দূষিত হচ্ছে।
বায়ু: অধিক জনসংখ্যার জন্য প্রয়োজন অধিক যানবাহন, শিল্পকারখানা, ইটের ভাটা। এসব উত্স থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ুদূষণ ঘটাচ্ছে।
গাছপালা: অধিক জনসংখ্যার জন্য বাসস্থানসহ অন্যান্য জিনিস তৈরিতে নির্বিচারে গাছপালা কেটে ফেলা হচ্ছে। ফলে বনভূমির পরিমাণ কমে গেছে।
খনিজ সম্পদ: কয়লা, তেল, প্রাকৃতিক সম্পদ, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি খনিজ সম্পদ অধিক হারে ব্যবহার করা হচ্ছে। এ কারণে এগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে।
সহকারী শিক্ষক